ফরিদপুর-১ আসনে রাজনীতির নতুন সমীকরণ: প্রার্থী হলেন শাহ মোহাম্মদ আবু জাফর

  • আপলোডের সময় : Wednesday, December 24, 2025,
ফরিদপুর-১ আসনে রাজনীতির নতুন সমীকরণ: প্রার্থী হলেন শাহ মোহাম্মদ আবু জাফর
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
ফরিদপুর-১ আসনে রাজনীতির নতুন সমীকরণ: প্রার্থী হলেন শাহ মোহাম্মদ আবু জাফর

ফরিদপুর-১ আসনে রাজনীতির নতুন সমীকরণ: প্রার্থী হলেন শাহ মোহাম্মদ আবু জাফর

মো: শাহীন হাওলাদার
ক্রাইম রিপোর্টার

ফরিদপুর-১ (বোয়ালমারী, মধুখালী ও আলফাডাঙ্গা) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে। নবগঠিত রাজনৈতিক জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট থেকে এ আসনের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য শাহ মোহাম্মদ আবু জাফর।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর বনানীর হোটেল শেরাটনের বলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফরিদপুর-১ আসনের প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
নাটোরে শীতের প্রস্তুতি, ১১০ কোটি টাকার গুড় উৎপাদনের লক্ষ্য নাটোরে শীতের প্রস্তুতি, ১১০ কোটি টাকার গুড় উৎপাদনের লক্ষ্য

শাহ মোহাম্মদ আবু জাফর ফরিদপুর-১ আসনের একজন প্রবীণ ও পরিচিত রাজনীতিবিদ। তিনি চারবার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি আওয়ামী লীগ, বাকশাল ও জাতীয় পার্টিতে সক্রিয় ছিলেন। সর্বশেষ ২০০৫ সালের উপ-নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর তিনি ‘কিংস পার্টি’ নামে পরিচিত বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)-এ যোগ দেন এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

বর্তমানে জাতীয় পার্টি ও জেপির সমন্বয়ে গঠিত নতুন রাজনৈতিক জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট থেকে মনোনয়ন পেয়ে তিনি আবারও ফরিদপুর-১ আসনে নির্বাচনী মাঠে নামছেন। তার এই মনোনয়ন স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত