ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান, রোগী হয়রানি ও অনিয়মের তদন্ত

  • আপলোডের সময় : Tuesday, October 13, 2026,
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান, রোগী হয়রানি ও অনিয়মের তদন্ত
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান, রোগী হয়রানি ও অনিয়মের তদন্ত

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান, রোগী হয়রানি ও অনিয়মের তদন্ত

মোঃ মেহেদী হাসান, ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রোগী হয়রানি, দালাল চক্রের মাধ্যমে রোগীদের বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে পাঠানো এবং আউটসোর্সিং কর্মচারী নিয়োগ ও চিকিৎসাসামগ্রী কেনাকাটায় অনিয়মের অভিযোগ তদন্তে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশনায় ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল এ এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
কক্সবাজারের টেকনাফে মানবপাচার চক্রের সঙ্গে গোলাগুলিতে নিহত… কক্সবাজারের টেকনাফে মানবপাচার চক্রের সঙ্গে গোলাগুলিতে নিহত…

অভিযানকালে হাসপাতালের বিভিন্ন বিভাগ, প্রশাসনিক শাখা ও চিকিৎসাসেবা কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়। পাশাপাশি আউটসোর্সিং কর্মচারী নিয়োগপ্রক্রিয়া এবং মেডিকেল ও সার্জিক্যাল রিকুইজিট (এমএসআর) সামগ্রী কেনাকাটাসংক্রান্ত নথিপত্রও খতিয়ে দেখেন দুদক কর্মকর্তারা।

এ বিষয়ে ফরিদপুর জেলা দুদক কার্যালয়ের সহকারী পরিচালক মুস্তাফিজ জানান, হাসপাতালটিতে রোগী হয়রানি, দালাল চক্রের দৌরাত্ম্য এবং কেনাকাটায় অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে প্রধান কার্যালয়ের নির্দেশনায় এ অভিযান চালানো হচ্ছে। অভিযানটি চলমান রয়েছে। পর্যবেক্ষণ, নথিপত্র ও সংগৃহীত তথ্য বিশ্লেষণ শেষে বিস্তারিত জানানো হবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

তিনি আরও জানান, তদন্তে কোনো অনিয়মের প্রমাণ পাওয়া গেলে তা পর্যালোচনা করে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হবে। সংবাদ লেখা পর্যন্ত অভিযান চলছিল।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত