ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

  • আপলোডের সময় : Wednesday, December 31, 2025,
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল আরোহীর মৃত্যু
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

মো: শাহীন হাওলাদার
ক্রাইম রিপোর্টার

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় রায়হান শেখ (২৫) নামে এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বেলা আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে ফরিদপুর–ভাঙ্গা মহাসড়কের পশ্চিম কাপুরা বাইপাস সড়কের একটি স’মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রায়হান শেখ ফরিদপুর সদর উপজেলার কোতোয়ালি থানাধীন পশ্চিম কাপুরা গ্রামের বাসিন্দা। তিনি একই এলাকার কালাম শেখের ছেলে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
পাবনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পাবনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রায়হান শেখ নিজ বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ট্রাকটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

এ বিষয়ে সংশ্লিষ্ট থানার পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত