ফরিদপুরে সওজের জমি ও মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় উচ্ছেদ অভিযান

, ক্রাইম রিপোর্টার
  • আপলোডের সময় : Tuesday, September 15, 2026,
ফরিদপুরে সওজের জমি ও মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় উচ্ছেদ অভিযান
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
ফরিদপুরে সওজের জমি ও মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় উচ্ছেদ অভিযান

ফরিদপুরে সওজের জমি ও মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় উচ্ছেদ অভিযান

মো: শাহীন হাওলাদার
ক্রাইম রিপোর্টার

ফরিদপুরে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সরকারি জমিতে অবৈধ দখল ও স্থাপনা এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় গড়ে ওঠা অস্থায়ী দোকানপাট উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টা ১৫ মিনিটে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে ভাঙ্গা-ফরিদপুর (গোয়ালচামট) সড়কের নদী গবেষণা ইনস্টিটিউট এলাকা হয়ে ভাঙ্গা রাস্তার মোড় পর্যন্ত সওজের আওতাধীন এলাকায় এ অভিযান শুরু হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

জেলা প্রশাসনের এনডিসি শাকিব রহমান আকাশের নেতৃত্বে এবং ফরিদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলামের সমন্বয়ে অভিযান পরিচালিত হয়। এ সময় র‍্যাব, পুলিশ, ফায়ার সার্ভিস ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানকালে হাসপাতাল চত্বরের বিভিন্ন স্থানে গড়ে ওঠা অস্থায়ী দোকানপাট এবং সওজের সরকারি জমি দখল করে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। একই সঙ্গে সড়ক ও হাসপাতালসংলগ্ন এলাকায় অবৈধভাবে দখল করা জায়গা দখলমুক্ত করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
অনিয়মে ৫২টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল: প্রবাসীকল্যাণমন্ত্রী অনিয়মে ৫২টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল: প্রবাসীকল্যাণমন্ত্রী

সংশ্লিষ্টরা জানান, সরকারি জমিতে অবৈধ দখল ও হাসপাতাল এলাকায় অস্থায়ী দোকানপাট গড়ে ওঠায় রোগী, স্বজন ও সাধারণ মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল। পাশাপাশি সড়কসংলগ্ন এলাকায় যান চলাচল ও পরিবেশের ওপরও এর নেতিবাচক প্রভাব পড়ছিল।

উচ্ছেদ অভিযানের ফলে হাসপাতাল ও সড়কসংলগ্ন এলাকায় মানুষের চলাচল সহজ হওয়ার পাশাপাশি পরিবেশ ও শৃঙ্খলা ফিরবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এদিকে উচ্ছেদ অভিযানে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি দেখা গেছে। উচ্ছেদ করা স্থানগুলোতে যাতে পুনরায় অবৈধ স্থাপনা বা দোকানপাট গড়ে উঠতে না পারে, সে জন্য নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন তারা।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, উচ্ছেদ করা জায়গাগুলোতে পুনরায় অবৈধ দখল ঠেকাতে নিয়মিত মনিটরিং করা হবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ সংবাদ লেখা পর্যন্ত অভিযান চলমান ছিল।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত