ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানববন্ধন
- আপলোডের সময় : Tuesday, September 29, 2026,

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানববন্ধন
মো. শাহীন হাওলাদার, ক্রাইম রিপোর্টার
সরকারি বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারির পরিবর্তে ভর্তি পরীক্ষার মাধ্যমে মেধা ও যোগ্যতার ভিত্তিতে শিক্ষার্থী নির্বাচনের দাবিতে ফরিদপুরে মানববন্ধন করেছেন অভিভাবকরা।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ফরিদপুর প্রেসক্লাবের সামনে সর্বস্তরের অভিভাবকদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সরকারি বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারির পরিবর্তে ভর্তি পরীক্ষার ব্যবস্থা রাখা প্রয়োজন। ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতা যাচাই করে ভর্তির সুযোগ দেওয়া হলে শিক্ষার্থী ও অভিভাবক—উভয়ের প্রত্যাশা পূরণ হবে।
তারা বলেন, প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি বিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ব্যবস্থা পুনর্বহাল করা হলে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি হবে। পাশাপাশি পড়াশোনার প্রতি তাদের আগ্রহ ও মনোযোগও বাড়বে।
বক্তারা সরকারি বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারির পরিবর্তে ভর্তি পরীক্ষার ব্যবস্থা পুনর্বহালের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
মানববন্ধনে ইফতেখারুল করিম, নাফিজা হাসান, তাসলিমা আক্তার লাকি, নুসরাত জাহান, মরিয়ম আক্তার, শারমিন আক্তার, আজম খান, শোভা ইসলামসহ অভিভাবকরা উপস্থিত ছিলেন।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।