ফরিদপুরে যৌথবাহিনীর অভিযান: ৭ মাদক কারবারি গ্রেপ্তার
- আপলোডের সময় : Monday, December 29, 2025,

ফরিদপুরে যৌথবাহিনীর অভিযান: ৭ মাদক কারবারি গ্রেপ্তার
মো: শাহীন হাওলাদার, ক্রাইম রিপোর্টার
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ৭ জন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১ কেজি ২০০ গ্রাম গাঁজা এবং ৪০৪ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন:
-
মধুখালী উপজেলার দস্তরদিয়া গ্রামের রতন সেখ (৩০) ও সজীব শেখ (৩০)
-
বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের ইমামুল সেখ (৩৮), রেজাউল সেখ (৩২), তরীকুল সেখ (১৮)
-
সাতৈর ইউনিয়নের শফিউল আলম (৪৪)
-
ফরিদপুর সদর উপজেলার মিলন সেখ (২৭)
রবিবার দুপুর ২টায় তাদের উদ্ধারকৃত মাদকসহ ফরিদপুর বিজ্ঞ বিচারিক আদালতে প্রেরণ করা হয়। বোয়ালমারী থানার উপপরিদর্শক শফিকুল আলম বাদী হয়ে মাদক মামলা (নম্বর-৩৪) দায়ের করেছেন।
ওসি মো. আনোয়ার হোসেন জানান, মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।