ফরিদপুরে নবনিযুক্ত সিভিল সার্জনের নিয়োগ বাতিলের দাবিতে কার্যালয় অবরোধ
- আপলোডের সময় : Monday, September 14, 2026,

ফরিদপুরে নবনিযুক্ত সিভিল সার্জনের নিয়োগ বাতিলের দাবিতে কার্যালয় অবরোধ
মো. শাহীন হাওলাদার
ক্রাইম রিপোর্টার, আমার সকাল ২৪
ফরিদপুরের নবনিযুক্ত সিভিল সার্জন ডা. এস এম মনজুর-এ-এলাহীর নিয়োগ বাতিলের দাবিতে সিভিল সার্জন কার্যালয়ের প্রধান ফটক অবরোধ করে বিক্ষোভ করেছেন সচেতন ছাত্র সমাজ।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বিক্ষোভকারীরা নবনিযুক্ত সিভিল সার্জনের নিয়োগের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং অবিলম্বে নিয়োগ বাতিলের দাবি জানান।
কর্মসূচিতে বক্তব্য দেন ছাত্রদলের রাজেন্দ্র কলেজ শাখার সাবেক সভাপতি খাইরুল ইসলাম রোমান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি কাজী রিয়াজ।
বক্তারা অভিযোগ করেন, ডা. এস এম মনজুর-এ-এলাহীর বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ থাকা সত্ত্বেও তাকে ফরিদপুরের সিভিল সার্জন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তারা এ নিয়োগ পুনর্বিবেচনার দাবি জানান।
বিক্ষোভকারীরা বলেন, অবিলম্বে নবনিযুক্ত সিভিল সার্জনের নিয়োগ বাতিল করা না হলে পরবর্তীতে আরও কঠোর ও বৃহত্তর কর্মসূচি পালন করা হবে।
এ সময় বিক্ষোভকারীরা সিভিল সার্জন কার্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন। এতে কিছু সময়ের জন্য কার্যালয়ে প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে বিঘ্ন সৃষ্টি হয়।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।