ফরিদপুরে তিন প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা

মো: শাহীন হাওলাদার
, ক্রাইম রিপোর্টার
  • আপলোডের সময় : Wednesday, November 4, 2026,
ফরিদপুরে তিন প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

ফরিদপুরে তিন প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা

মো: শাহীন হাওলাদার, ক্রাইম রিপোর্টার

ফরিদপুরে পণ্যের মান নিয়ন্ত্রণ, সঠিক পরিমাপ নিশ্চিতকরণ ও ভোক্তা অধিকার সংরক্ষণে মোবাইল কোর্ট পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) ফরিদপুর সদর উপজেলার বিভিন্ন স্থানে বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি নিয়ে আলোচনার তাগিদ যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি নিয়ে আলোচনার তাগিদ

অভিযানকালে বাখুণ্ডার মিনিবাস ফিলিং স্টেশনে ট্যাংকলরির ক্যালিব্রেশন সনদ না থাকায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া লালখাঁর মোড়ের রিজিক ড্রিংকিং ওয়াটার প্রতিষ্ঠানে প্যাকেজড ড্রিংকিং ওয়াটারের সিএম লাইসেন্স সম্পর্কে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে বিএসটিআই আইন-২০১৮ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, কাফুরা মুন্সীবাজার এলাকার আল বারাকাহ এন্ড কোং প্রতিষ্ঠানে গ্যাস সিলিন্ডারের ক্রয়-বিক্রয়ের রশিদ যথাযথভাবে সংরক্ষণ না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। তবে ফরিদপুর-বরিশাল মহাসড়কের কাফুরা এলাকার ইউনাইটেড ফিলিং স্টেশনের সব ডিসপেন্সিং ইউনিটে জ্বালানি তেলের পরিমাপ পরীক্ষা করে সঠিক পাওয়া যায়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনসানা তানজীন ইকো। এ সময় বিএসটিআই ফরিদপুরের পরিদর্শক (মেট্রোলজি) মো. খালিদ হাসান এবং ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী এস এম সোহরাব হোসেন প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন। জনস্বার্থে পণ্যের মান নিয়ন্ত্রণ, সঠিক পরিমাপ নিশ্চিতকরণ এবং ভোক্তা অধিকার রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিএসটিআই কর্তৃপক্ষ।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত