ফরিদপুরে কনস্টেবল থেকে এএসআই পদে পদোন্নতি, র্যাংক ব্যাজ পরালেন পুলিশ সুপার
- আপলোডের সময় : Wednesday, October 7, 2026,

ফরিদপুরে কনস্টেবল থেকে এএসআই পদে পদোন্নতি, র্যাংক ব্যাজ পরালেন পুলিশ সুপার
মো. শাহীন হাওলাদার
ক্রাইম রিপোর্টার
ফরিদপুর জেলা পুলিশে কর্মরত মো. মামুন শেখ কনস্টেবল পদ থেকে এএসআই (নিঃ) পদে পদোন্নতি পেয়েছেন। পদোন্নতি উপলক্ষে মঙ্গলবার (৬ অক্টোবর) তাকে নতুন পদমর্যাদার র্যাংক ব্যাজ পরিয়ে দেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী।
এ সময় পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী পদোন্নতিপ্রাপ্ত এএসআই মো. মামুন শেখকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি পুলিশের ভাবমূর্তি সমুন্নত রেখে জনসেবায় আরও আন্তরিক হওয়ার পরামর্শ দেন তিনি।
র্যাংক ব্যাজ পরানোর অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. শামছুল আজমসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।