
ফরিদপুরে পুলিশ সুপারের প্রেস ব্রিফিং মো: শাহীন হাওলাদার ক্রাইম রিপোর্টার
ফরিদপুর পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, পিপিএম বুধবার দুপুর ২টায় প্রেস ব্রিফিংয়ে জানালেন, কোতয়ালী থানার ইজিবাইক চুরি মামলার (মামলা নং ৩২, ধারা ৩৭৯ পেনাল কোড) মূল রহস্য উদঘাটন করা হয়েছে।
তদন্তে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে চুরি হওয়া ইজিবাইক উদ্ধার করা হয়েছে এবং চোরচক্রের জড়িত আসামীদের গ্রেফতার করা হয়েছে। পুলিশ সুপার আরও জানিয়েছেন, চোরচক্রের কার্যপদ্ধতি শনাক্ত করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে জেলা পুলিশ কঠোর অবস্থান বজায় রাখবে।
প্রেস ব্রিফিংয়ে ফরিদপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা পুলিশ জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইনগত ব্যবস্থা অব্যাহত রাখবে।