1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
ফরিদপুরের চার আসনে গণঅধিকার পরিষদের মনোনয়ন দৌড় নিয়ে জোর আলোচনা - আমার সকাল ২৪ |
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| রাত ১০:১০|
ব্রেকিং নিউজ:
রাজশাহী মহানগর যুবদল থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা নওগাঁর আত্রাইয়ে ভুটভুটি দুর্ঘটনা: পুকুরে পড়ে অল্পের জন্য রক্ষা, আহত ১ মিরপুর ইউনিয়ন নির্বাচনে আখলুল করিমের প্রতি স্থানীয়দের আস্থা জগন্নাথপুরে বিদ্যুৎস্পৃষ্টে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু ঝিকরগাছা উপজেলাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন অধ্যাপক জয়নাল আবেদীন আলীকদমে বিদ্যুৎ বিভ্রাট, জনজীবনে চরম ভোগান্তি বাঞ্ছারামপুরে বিপুল পরিমাণ বিদেশি মদসহ পিকআপ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ গ্রেফতার নবীনগরে ভিজিএফ কার্ড বিতরণে অনিয়ম, চেয়ারম্যান আনোয়ারকে তলব ঝিকরগাছার পানিসারায় জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত যশোর-২: বিভ্রান্তিকর সাক্ষাৎকারের প্রতিবাদে ঝিকরগাছায় বিএনপির যৌথ সংবাদ সম্মেলন আশুগঞ্জে পৃথক অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার, ৩ মাদক কারবারী গ্রেফতার নওগাঁর আত্রাইয়ে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য সৌদি আরবের উপহারের খেজুর বিতরণ চাঁপাইনবাবগঞ্জে পালিত হলো বিশ্ব ভোক্তা অধিকার দিবস ঝিকরগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক জয়নাল আবেদীন খুলনা বিভাগীয় আইনজীবী সমিতির দপ্তর সম্পাদক হলেন রামপালের বোরহান খান চিলমারীতে কালবৈশাখী ঝড়ে নৌকার ধাক্কায় নৌকার মালিক নিহত, নিখোঁজ ১ ঘষিয়াখালী চ্যানেলের চরে মাটি ফেলে জমি দখলের চেষ্টা, তদন্তে প্রশাসন ঝিনাইগাতীতে ভয়াবহ শিলাবৃষ্টি, মুহূর্তেই সাদা হয়ে গেল গ্রামাঞ্চল র‍্যাব-১১ এর অভিযানে রূপগঞ্জে ৫৩ কেজি গাঁজা ও ৭৬ বোতল স্কাফ উদ্ধার      আত্রাই নদীর বুকজুড়ে এখন ফসলের মাঠ মণিরামপুরে স্কুলের টিউবওয়েল চুরি, হাতে-নাতে দুই যুবক আটক আশুগঞ্জে ৩০ কেজি গাঁজা উদ্ধার, প্রাইভেটকার ও মোটরসাইকেলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিবগঞ্জে আলোর বার্তা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ রাজশাহীতে প্রাইভেট কারে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, দুইজন গ্রেপ্তার পাইকগাছায় পুকুর থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার রাজশাহীতে চারতলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু গোপনে দান ও মানবিকতার দৃষ্টান্ত: চন্দ্রগঞ্জের কামরুল হাছান টিটু শাহজাদপুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল সেতাবগঞ্জ প্রেসক্লাবে ইফতার ও মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা টাকার অভাবে বন্ধ চিকিৎসা, শিশু জান্নাতের পাশে দাঁড়ালেন ইউএনও টেন্ডার না পেয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকির অভিযোগ, কিশোরগঞ্জ হাসপাতালে চিকিৎসা বন্ধ পাবনা-৩ আসনের নির্বাচনী ফল চ্যালেঞ্জ: বিএনপি প্রার্থীর আবেদন শুনানির জন্য গ্রহণ হাইকোর্টে ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গাড়ি ও দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার ।দুর্গাপুরে চিকিৎসকের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ইফতারের আগে স্বামীর হাতে স্ত্রীর হত্যার ঘটনা, থানায় আত্মসমর্পণ কুমিল্লায় সাংবাদিককে ফোনে হুমকি, স্থানীয় সাংবাদিক মহল তীব্র নিন্দা আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা বিজয়নগরে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

ফরিদপুরের চার আসনে গণঅধিকার পরিষদের মনোনয়ন দৌড় নিয়ে জোর আলোচনা

মো: শাহীন হাওলাদার,
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, অক্টোবর ৩০, ২০২৫,
ফরিদপুরের চার আসনে গণঅধিকার পরিষদের মনোনয়ন দৌড় নিয়ে জোর আলোচনা

ফরিদপুরের চার আসনে গণঅধিকার পরিষদের মনোনয়ন দৌড় নিয়ে জোর আলোচনা

মো: শাহীন হাওলাদার, ক্রাইম রিপোর্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর জেলার চারটি আসনে গণঅধিকার পরিষদ (জিওপি)-এর মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে তৎপরতা ও আলোচনার ঝড় বইছে। তৃণমূলের সক্রিয়তা ও কেন্দ্রীয় নেতৃত্বের অবস্থান — উভয় দিক থেকেই একাধিক সম্ভাব্য প্রার্থী মাঠে রয়েছেন।

ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী)

এই আসনে মনোনয়ন প্রত্যাশী হিসেবে রয়েছেন গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাতা সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-কৃষি সম্পাদক মোঃ তারেক আজিজ
তিনি ইতোমধ্যে এলাকায় গণসংযোগ, ট্রাক মার্কা প্রচারণা ও লিফলেট বিতরণ শুরু করেছেন।
তারেক আজিজ বলেন,

“২০১৮ সাল থেকে জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছি। নির্বাচনে অংশ নিতে পারলে ইনশাআল্লাহ ভালো ফলাফল আনতে পারবো।”
এই আসনে আরও আলোচনায় আছেন জেলা যুব অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম

ফরিদপুর-২ (নগরকান্দা ও সালথা)

এ আসনে মনোনয়ন প্রত্যাশী হিসেবে রয়েছেন সালথা উপজেলা গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক ও সভাপতি ফারুক ফকির। তিনি তৃণমূল পর্যায়ে দলীয় প্রচারণা, শীতবস্ত্র বিতরণসহ সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়।
আরও আলোচনায় আছেন জেলা গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সহ-নিরাপদ সড়ক সম্পাদক মোল্লা মোঃ ফরহাদ মিয়া
নেতাকর্মীদের মতে, ফরহাদ মিয়া এ আসনে “শক্ত প্রতিদ্বন্দ্বী” হিসেবে বিবেচিত।

ফরিদপুর-৩ (সদর)

এ আসনে এগিয়ে আছেন জেলা গণঅধিকার পরিষদের সাবেক সহ-সভাপতি ও কেন্দ্রীয় সদস্য মোঃ মনির চৌধুরী
তিনি বর্তমানে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের কেন্দ্রীয় স্বাস্থ্য ও চিকিৎসা সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। তৃণমূল নেতাকর্মীদের সাথে তার নিবিড় যোগাযোগ রয়েছে।
একই আসনে আরও মনোনয়ন প্রত্যাশী হিসেবে আলোচনায় আছেন জিয়া শেখ (সাবেক সাংগঠনিক সম্পাদক) ও মোহাম্মাদ আলমগীর শিকদার (সভাপতি, প্রবাসী অধিকার পরিষদ মালদ্বীপ শাখা)।

ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন)

এই আসনে সক্রিয় রয়েছেন সাবেক ছাত্রনেতা ও জেলা জিওপির সাবেক সহ-অর্থ সম্পাদক শেখ জাহিদ হাসান
তিনি বলেন,

“নেতাকর্মীদের ভালোবাসায় মাঠে আছি। কেন্দ্রীয় সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে মেনে নেব ইনশাআল্লাহ।”

তিনি আরও যোগ করেন,
“স্বাধীনতার পর থেকে ২০০৮ পর্যন্ত সদরপুর ও চরভদ্রাসন উপজেলা নিয়ে সাবেক ফরিদপুর-৪ আসন ছিল। আমরা পুরনো আসন ফেরত চাই।”
একই আসনে মনোনয়ন প্রত্যাশী হিসেবে আলোচনায় রয়েছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ হায়দার হোসেন

ফরিদপুরের চার আসনেই একাধিক মনোনয়নপ্রত্যাশী সক্রিয়ভাবে মাঠে কাজ করছেন। কেন্দ্রীয় সিদ্ধান্তই নির্ধারণ করবে কারা শেষ পর্যন্ত দলের প্রতীক নিয়ে ভোটের ময়দানে নামবেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper