1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
প্রাণ-আরএফএল গ্রুপের নতুন কারখানায় ১২ হাজার কর্মসংস্থান - আমার সকাল ২৪ |
১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সকাল ৬:১২|
ব্রেকিং নিউজ:
রাতে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা সুরা হাশরের শেষ তিন আয়াতের ফজিলত সবার জন্য দ্রুতগতির ইন্টারনেট নিশ্চিত করতে চায় সরকার ৪১-এ মা হচ্ছেন দিব্যাঙ্কা ত্রিপাঠী ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন ৪নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী সেলিম আহমদ সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের চাপায় মা-মেয়ের মৃত্যু দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ প্রকল্পে জেলেদের মাঝে ছাগল, খাদ্য ও ঔষধ বিতরণ মঠবাড়িয়ায় খাবার পানির পুকুরে বিষ প্রয়োগ, ভেসে উঠলো চাষের মাছ নাসার বিজ্ঞানী গোদাগাড়ীর কৃতী সন্তান ড. রেজাউল হক আর নেই গোদাগাড়ীতে কোটি টাকার হেরোইনসহ কিশোর আটক সালথায় ফেরার পথে এসএসসি পরীক্ষার্থীকে মারধরের অভিযোগ, অনিশ্চিত হয়ে পড়েছে বাকি পরীক্ষা নলছিটিতে পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুর আটক মাদারীপুরে হামে আক্রান্ত ছাড়িয়েছে ৩৬৫, হাসপাতালে ভর্তি ৩২ শিশু মাদারীপুরে মাদক মামলায় নারীসহ ৩ জনকে কারাদণ্ড শাহ আলী মাজারের ঘটনার পর মুফতি হাফিজ আহমদ নিজামী শাফির স্ট্যাটাসে আলোচনা মাদারগঞ্জে গভীর রাতে হামলা: মেয়ের কান কেটে দুল ছিনতাই, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ নোয়াখালীতে ডেঙ্গু, নিউমোনিয়া ও জলাতঙ্ক রোগ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইনের সাথে কমলনগর উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের সৌজন্য সাক্ষাৎ মাদারগঞ্জে র‍্যাবের অভিযান: ৪৬ বস্তা ভিজিডির চাল উদ্ধার, সিন্ডিকেট সদস্যরা পলাতক মাদারগঞ্জে ধানক্ষেতে বজ্রপাতে ছাত্রশক্তি নেতার মর্মান্তিক মৃত্যু আলীকদমে হামের উপসর্গ ও ডায়রিয়ায় নববধূর মৃত্যু সায়্যিদ আহমদ শহীদ বেরলভী (র.) স্মরণে বালাকোট সম্মেলন অনুষ্ঠিত রায়পুরে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় প্রতিবেশীর পানির লাইন বন্ধের অভিযোগ, সংবাদ সম্মেলন অপরাধীদের ধরতে বিভিন্ন পয়েন্টে বিজিবির চেকপোস্ট বিছনাকান্দি পর্যটন এলাকায় নিখোঁজ শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আল্লাহর মেহমান হয়ে মক্কায় পৌঁছালেন ৫৭ হাজারের বেশি হজযাত্রী ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের লিখিত পরীক্ষা উপলক্ষে নোয়াখালীতে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত নিরাপদ কোরবানির পশুর নিশ্চয়তায় বাকেরগঞ্জে স্টেরয়েডবিরোধী অভিযান, ৩ জনকে জরিমানা নান্দাইলে বিলীনপ্রায় তামাক ব্যবসা আঁকড়ে জীবিকার সংগ্রামে আবুল কাসেম মাইজদী পৌর বাজারে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ৯ হাজার টাকা লবণের ট্রাকে ১ লাখ ইয়াবা উদ্ধার, আটক ২ জনবান্ধব পুলিশিংয়ে পেশাদারিত্বের আহ্বান: এসএমপির বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত ফতুল্লায় ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে ডিশ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা সোনারগাঁয়ে সংঘবদ্ধ ডাকাতদের হামলায় স্বামী নিহত, স্ত্রী আহত ধামইরহাট সরকারি এম এম ডিগ্রি কলেজে ছাত্রদলের মতবিনিময় ও বিদায় অনুষ্ঠান রায়পুরে মেঘনায় ইলিশ নেই, হতাশ জেলে পরিবার ত্বকে গোলাপ জল ব্যবহারের নিয়ম ও উপকারিতা বান্দরবানে নদীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ভূমি কর্মকর্তা নিহত গাজীপুরে নদীতে ডুবে প্রাণ গেল ২ বন্ধুর

প্রাণ-আরএফএল গ্রুপের নতুন কারখানায় ১২ হাজার কর্মসংস্থান

মোঃ শাকিল আহামাদ
  • আপলোডের সময় : মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫,
প্রাণ-আরএফএল গ্রুপের নতুন কারখানায় ১২ হাজার কর্মসংস্থান
প্রাণ-আরএফএল গ্রুপের নতুন কারখানায় ১২ হাজার কর্মসংস্থান

রাজশাহীতে প্রাণ-আরএফএল গ্রুপের নতুন কারখানায় ১২ হাজার কর্মসংস্থান

মোঃ শাকিল আহামাদ
জেলা প্রতিনিধি, রাজশাহী

রাজশাহীতে ১২ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রাণ-আরএফএল গ্রুপের উদ্যোগে নতুন একটি আধুনিক ও পরিবেশবান্ধব কারখানা স্থাপন করা হচ্ছে। এই প্রকল্পের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরতে রোববার দুপুরে নগরীর নিউ অলোকার মোড়ের মাস্টার শেপ রেস্টুরেন্টে “মিট দ্য প্রেস” অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দুপুর ১২টা ৫০ মিনিট থেকে ১টা ৪০ মিনিট পর্যন্ত চলা অনুষ্ঠানে রাজশাহীর প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় ৩৫-৪০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল, ডেপুটি জেনারেল ম্যানেজার (জনসংযোগ) মোঃ তৌহিদুজ্জামান এবং বরেন্দ্র রাজশাহী টেক্সটাইল লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার শরীফ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

কামরুজ্জামান কামাল জানান, দীর্ঘ ২২ বছর ধরে বন্ধ থাকা রাজশাহী টেক্সটাইল মিলকে নতুন জীবন দিতে যাচ্ছে প্রাণ-আরএফএল গ্রুপ। বাংলাদেশ টেক্সটাইল মিল কর্পোরেশন (বিটিএমসি)-এর সঙ্গে প্রাইভেট-পাবলিক পার্টনারশিপের (পিপিপি) আওতায় ‘বরেন্দ্র রাজশাহী টেক্সটাইল লিমিটেড’ নামে মিলটি পুনরায় চালু হচ্ছে। ইতোমধ্যে পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়েছে এবং শিগগিরই মিলটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

তিনি আরও বলেন, ২৬ একর জায়গায় গড়ে ওঠা এই শিল্পপ্রতিষ্ঠানটি হবে উত্তরবঙ্গের বৃহত্তম পরিবেশবান্ধব গ্রীন ইন্ডাস্ট্রিয়াল পার্ক। এখানে সোলার এনার্জি, গ্রীন জোন ও ওয়াটার রিসাইক্লিংয়ের মতো টেকসই ব্যবস্থাপনা থাকবে। সম্পূর্ণ রপ্তানিমুখী এই কারখানায় ব্যাগ, জুতা ও তৈরি পোশাক উৎপাদিত হবে।

এই প্রকল্পে দুই বছরের মধ্যে প্রায় ৩৫০ কোটি টাকার বিনিয়োগ এবং ১২ হাজার মানুষের কর্মসংস্থান নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper