1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
প্রশিক্ষণ দেয়া হবে ভিক্ষুকদের, অনুদান ৫০ লাখ টাকা - আমার সকাল ২৪ |
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| দুপুর ১:৪২|
ব্রেকিং নিউজ:
রাজশাহীতে তেলের সংকট: পাম্পে লম্বা লাইন, দাম এখনও স্বাভাবিক আমতলীতে সিএনজি স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, দুইজন আহত কেশবপুরে অনলাইন জুয়ার ফাঁদে যুবকের মৃত্যু ঝিকরগাছা প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আলীকদমে সেনা ক্যান্টিন চেকপোস্টে দুই রোহিঙ্গা আটক নলছিটিতে প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধানের ব্যবসার নামে প্রতারণা, চুকনগরের রেজাউল ও সবুর আটক কসবায় পৃথক অভিযানে ১৭২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ মাদক কারবারি নোয়াখালীতে খাল থেকে বস্তাবন্দী গলাকাটা যুবকের লাশ উদ্ধার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাকারবারীদের হামলা, বিজিবি সদস্যসহ আহত ৩ প্রথম পর্যায়ে ফ্যামিলি কার্ড পাচ্ছে ৩৭ হাজারের বেশি পরিবার জগন্নাথপুরে অল টাইম ক্লিন ও শাপলা টিমের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন মামুন জোয়ার্দ্দার ফ্যামিলি কার্ড বস্তিবাসী পরিবারগুলোর জন্য আশার আলো উত্তরায় অভিযানে ৪৭টি মানব কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৪ কেশবপুরে নকল দুধ তৈরির কারখানায় যৌথ বাহিনীর অভিযান, আটক ৫ শৈলকুপা পৌর শহরকে আধুনিক ও বাসযোগ্য করতে বাস কাউন্টার স্থানান্তরের দাবি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রমজান বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান আজ থেকে নতুন রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি শুরু নারায়ণগঞ্জে জ্বালানি সরবরাহ পরিস্থিতি নিশ্চিত রাখতে মোবাইল কোর্ট অভিযান শাহবাগে ছয়টি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড উদ্ধার, নিষ্ক্রিয় করেছে সিটিটিসি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হোক নারী দিবসের অঙ্গীকার: এমপি ডা: মোসলেহ উদ্দিন ফরিদ উলিপুরে জমি বিরোধে রক্তক্ষয়ী হামলা, গুরুতর আহত যুবক বাঁশের সাঁকোই ভরসা, টলাখালি নদীতে স্থায়ী সেতুর দাবি যশোর চৌগাছায় অভিযান: ৬ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, তিন ব্যবসায়ীকে জরিমানা ঢাকা মিন্টু রোডে ট্রাকচাপায় নোয়াখালীর হাজী শামসুল হকের মৃত্যু, পরিবারের সন্ধান চাওয়া হচ্ছে আলীকদমে ইসলামী ছাত্র শিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত লামায় প্রথম ধাপে ১,০৯৭ পরিবার পাচ্ছে ফ্যামিলি কার্ড কসবা পুটিয়া সীমান্তে বিজিবির সঙ্গে গ্রামবাসীর উত্তেজনা আশুগঞ্জে ৭০ কেজি গাঁজাসহ পিকআপ আটক, দুই মাদক কারবারি গ্রেফতার ঝিকরগাছা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীতে প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন সালথায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ নেতা আটক কুষ্টিয়ার চৌড়হাসে বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত স্থবিরতা কাটাতে সংস্কারের প্রতিশ্রুতি স্বাস্থ্য খাতে নওগাঁর আত্রাইয়ে নিখোঁজের ২ মাসেও মেলেনি মিজানের সন্ধান, উৎকণ্ঠায় পরিবার বগুড়ার আদমদীঘীতে চোলাইমদসহ এক ব্যক্তি গ্রেফতার দুর্গাপুরে ছাত্র ইউনিয়নের গাওকান্দিয়া ইউনিয়ন কমিটি গঠন ভেড়ামারায় বিএনপি নেতার অফিসে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ, চা দোকানদার আহত শাহবাগে ৩০ কেজি গাঁজা ও ৮ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার

প্রশিক্ষণ দেয়া হবে ভিক্ষুকদের, অনুদান ৫০ লাখ টাকা

নিজস্ব সংবাদদাতা
  • আপলোডের সময় : রবিবার, জুন ৯, ২০২৪,
প্রশিক্ষণ দেয়া হবে ভিক্ষুকদের অনুদান ৫০ লাখ টাকা
প্রশিক্ষণ দেয়া হবে ভিক্ষুকদের অনুদান ৫০ লাখ টাকা

সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি ভিক্ষাবৃত্তি নিরসনের লক্ষ্যে বেশ কয়েকটি উদ্যোগের কথা জানিয়েছেন। ভিক্ষাবৃত্তি নিরসন ও পুনর্বাসনের জন্য সারা দেশে ভিক্ষুকদের একটি ডাটাবেজ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে প্রকৃত ভিক্ষুকদের সঠিক পরিসংখ্যান সংগ্রহ করে তাদের প্রশিক্ষণ ও কাউন্সেলিংয়ের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়।

মন্ত্রী আরও জানান, ২০২৩-২০২৪ অর্থবছরে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে ৬৪ জেলায় ভিক্ষাবৃত্তি নিরসন ও পুনর্বাসন উপখাতে ৫০ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এই অনুদান দেওয়ার পরিকল্পনা রয়েছে।

মন্ত্রী বলেন, ঢাকা শহরে ঠিকানাবিহীন মানুষের সঠিক পরিসংখ্যান নেই। তবে নদী ভাঙন, অতি দারিদ্র্য, রোগ-ব্যাধি, অশিক্ষা ইত্যাদি কারণে কিছু মানুষ ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত হচ্ছেন। তিনি আরও উল্লেখ করেন, কিছু কর্মবিমুখ লোক সহজ আয়ের পথ হিসেবে ভিক্ষাবৃত্তি বেছে নিয়েছে এবং কিছু দুষ্টচক্র অসহায় মানুষদের দিয়ে ভিক্ষাবৃত্তি করাচ্ছে।

সরকার ২০১০-১১ অর্থবছর থেকে ‘ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান’ কর্মসূচি গ্রহণ করেছে, যার মাধ্যমে ইতোমধ্যে ১৭ হাজার ৭১০ জন ভিক্ষুককে পুনর্বাসন করা হয়েছে। ভিক্ষুকদের প্রশিক্ষণ দিয়ে এবং প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করে কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে।

এছাড়া, ঢাকা শহরে আটককৃত ভিক্ষুকদের সরকারি আশ্রয়কেন্দ্রে প্রশিক্ষণের ব্যবস্থা করে, তাদের পুনর্বাসনের লক্ষ্যে কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে। এসব উদ্যোগের মাধ্যমে সরকার ভিক্ষাবৃত্তি নিরসনের পরিকল্পনা বাস্তবায়ন করছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper