1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
প্রয়াত বৌদ্ধ ধর্মীয়গুরু কেসোলা থেরের অন্ত্যেষ্টিক্রিয়ায় জনস্রোত, উপস্থিত ছিলেন কে এস মং - আমার সকাল ২৪ |
ব্রেকিং নিউজ:
জমি বিরোধে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত সড়কে ঝরল গণিত শিক্ষকের প্রাণ, শোকে স্তব্ধ নুরাইনপুর দুর্বৃত্তের হাত থেকে রাজনীতিকে মুক্ত করতে হবে: হাসনাত আব্দুল্লাহ বিশ্বকাপ থেকে বিদায়ের পর ভক্তদের কাছে ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে এগিয়ে কে? সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী বিতর্কের পর বিশ্বকাপে ভিএআরে বড় পরিবর্তন, কোয়ার্টার ফাইনাল থেকেই নতুন ব্যবস্থা সেমিফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি স্পেন-বেলজিয়াম সমতায় বিরতিতে স্পেন-বেলজিয়াম, কেটেলারার গোলে জবাব শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে বিদায়, সেমিফাইনালে স্পেন মেরিনোর জাদুতে বেলজিয়ামকে বিদায়, ফ্রান্সের মুখোমুখি স্পেন ঝিকরগাছায় বিএনপি নেতা জালাল উদ্দিন আহমেদের ৯ম মৃত্যুবার্ষিকী পালিত আর্জেন্টিনার ম্যাচের আগে সুইজারল্যান্ডে বড় ধাক্কা, খেলছেন না মানজাম্বি সেমিফাইনালে মুখোমুখি ফ্রান্স-স্পেন, খেলা কবে ও কোথায়? ফ্রান্স যদি কাউকে ভয় পায়, তবে সেটা স্পেন’—সেমিফাইনালের আগে ইয়ামালের হুঙ্কার ফ্রান্স-স্পেন সেমিফাইনালের বিজয়ীর হাতেই উঠবে বিশ্বকাপ, ভবিষ্যদ্বাণী কোর্তোয়ার আগৈলঝাড়ায় নবাগত ইউএনও নিরুপম মজুমদারের যোগদান জুমআর বয়ানে মাদ্রাসা রক্ষার আহ্বান জানালেন মাওলানা সাদিকুর রহমান কিশোরগঞ্জে মোটরযান শ্রমিক ইউনিয়নের দায়িত্ব হস্তান্তর, মরহুম সভাপতি হাবিবুর রহমানের স্মরণে দোয়া মাহফিল কানাইপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ আনজুমানে আশিকানে মুস্তফা (সা.) পরিষদের কোষাধ্যক্ষ জামাল উদ্দীনের বিদায়ী সংবর্ধনা সম্পন্ন আখাউড়া উত্তর ইউপি পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ২০ নম্বর ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন, সভাপতি আবু তাহের ও সম্পাদক নজরুল ইসলাম রাহী নলছিটিতে শিশু সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ, স্থানীয়দের তৎপরতায় প্রাণে বাঁচলেন মা-শিশু পলাশবাড়ীতে বিএনপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে আলোচনা সভা স্বেচ্ছাসেবক দল নেতা তারেকের ওপর হামলা, কারণ নিয়ে ভিন্ন দাবি গরু ধানের চারা খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, সিলেটে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু; এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন দিরাই ও সিলেটে পুলিশের চিরুনি অভিযান: নারী নির্যাতন ও হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৬ ঘিওরে ৪৫ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার জগন্নাথপুর উপজেলা পরিষদে সংসদ সদস্যের পরিদর্শন কক্ষ উদ্বোধন করলেন এম কয়ছর আহমেদ মেসিদের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের আগে স্বস্তিতে সুইজারল্যান্ড, ফিরতে পারেন মানজাম্বি খেয়া নৌকায় অস্ত্রের মুখে ব্র্যাক কর্মীদের প্রায় ৭ লাখ টাকা ছিনতাই মতলব দক্ষিণে ২০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার রূপগঞ্জে ‘জ্বীন আতঙ্কে’ মহিলা মাদ্রাসায় অসুস্থ ১৫ শিক্ষার্থী, ঝাড়ফুঁক নিয়ে বিতর্ক দৌলতপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন, চাল ও নগদ অর্থ বিতরণ রামপালে মাছের ঘেরের ওপর পোল্ট্রি খামার, পরিবেশ দূষণে জনস্বাস্থ্য ঝুঁকির অভিযোগ নলছিটিতে সুগন্ধা নদীর তীব্র ভাঙন, বসতবাড়ি-মসজিদ-ভেড়িবাঁধ হুমকিতে সেমিফাইনালে ফ্রান্সের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে? কেন গাজার দায়িত্ব ছাড়ছে হামাস, নেপথ্যে কী? ইরানে নতুন বিস্ফোরণ, হামলার কথা অস্বীকার যুক্তরাষ্ট্র ইরানে ভয়াবহ হামলার পরও আলোচনা চলছে, বলছে যুক্তরাষ্ট্র

প্রয়াত বৌদ্ধ ধর্মীয়গুরু কেসোলা থেরের অন্ত্যেষ্টিক্রিয়ায় জনস্রোত, উপস্থিত ছিলেন কে এস মং

সুকেল তঞ্চঙ্গ্যা
  • আপলোডের সময় : Sunday, March 8, 2026,
প্রয়াত বৌদ্ধ ধর্মীয়গুরু কেসোলা থেরের অন্ত্যেষ্টিক্রিয়ায় জনস্রোত, উপস্থিত ছিলেন কে এস মং
প্রয়াত বৌদ্ধ ধর্মীয়গুরু কেসোলা থেরের অন্ত্যেষ্টিক্রিয়ায় জনস্রোত, উপস্থিত ছিলেন কে এস মং

প্রয়াত বৌদ্ধ ধর্মীয়গুরু কেসোলা থেরের অন্ত্যেষ্টিক্রিয়ায় জনস্রোত, উপস্থিত ছিলেন কে এস মং

স্টাফ রিপোর্টার, বান্দরবান: সুকেল তঞ্চঙ্গ্যা

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চিংঞামুখ পাড়াবাসীর আমন্ত্রণে চিংঞামুখ পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ প্রয়াত বৌদ্ধ ধর্মীয় গুরু ভদন্ত কেসোলা থেরের স্মরণসভা ও অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগ দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং।

শনিবার (৭ মার্চ) সকালে উপজেলার বেতছড়া ইউনিয়ন থেকে নদীপথে চিংঞামুখ পাড়ায় পৌঁছান তিনি ও তাঁর সফরসঙ্গীরা। এ সময় পাড়াবাসী নদীর ঘাটে উপস্থিত হয়ে অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানান।

উল্লেখ্য, বৌদ্ধ ধর্মীয় গুরু ভদন্ত কেসোলা থের ২০২৪ সালের মার্চ মাসে পরলোকগমন করেন। তাঁর স্মরণে আয়োজিত এই অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কে এস মং।

ভদন্ত ওয়ারাসামী মহাথেরের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের যুব শাখার সভাপতি ব্রক্ষান্ড প্রতাপ বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নম্বর তারাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অনুমং মারমা সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে কে এস মং বলেন, “আপনাদের আমন্ত্রণে আমি এই পাড়ায় দ্বিতীয়বার এসেছি। আপনাদের কল্যাণে কাজ করাই আমার লক্ষ্য।” তিনি অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের ব্যয় নির্বাহে এক লাখ টাকা অনুদান প্রদান করেন এবং ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন।

তিনি আরও বলেন, “এই ধর্মীয় পুণ্য অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদের ধন্যবাদ। আপনারা আমার জন্য আশীর্বাদ করবেন, যেন আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারি।”

স্মরণসভা ও অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে দূরদূরান্ত থেকে ভদন্ত কেসোলা থেরের ভক্ত, দায়ক ও দায়িকারা উপস্থিত হয়ে শেষবারের মতো শ্রদ্ধা জানান। পরে বৌদ্ধ ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়।

এ সময় তাঁর সহধর্মিণী ও মেয়েসহ সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ক্যসামং মারমা, উচছ মং মারমা, উবাসিং মারমা, মং থুইপ্রু, প্রকৃতি বড়ুয়া, অজয় বড়ুয়া এবং সাংবাদিক বাবুল খান প্রমুখ।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper