প্রবাসে ঐক্যের বন্ধনে সুনামগঞ্জবাসী: মন্ট্রিয়ালে ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রবাসে ঐক্যের বন্ধনে সুনামগঞ্জবাসী: মন্ট্রিয়ালে ইফতার মাহফিল অনুষ্ঠিত
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
প্রবাসে ঐক্যের বন্ধনে সুনামগঞ্জবাসী: মন্ট্রিয়ালে ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রবাসে ঐক্যের বন্ধনে সুনামগঞ্জবাসী: মন্ট্রিয়ালে ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, সাজ্জাদ মাহমুদ মনিরঃ
কানাডার মন্ট্রিয়াল শহরে বসবাসরত সুনামগঞ্জ জেলার প্রবাসীদের উদ্যোগে ১০ রমজান, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দে এক আন্তরিক ও প্রাণবন্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নগরীর কোট-দে-নেজ এলাকার রেস্টুরেন্ট বিসমিল্লাহ কাবাব-এ এ আয়োজন সম্পন্ন হয়।

সংগঠনের অন্যতম সংগঠক মোঃ এনামুল হক এনামের সঞ্চালনায় অনুষ্ঠানের সূচনা হয়। পবিত্র কোরআন তেলাওয়াত করেন সংগঠনের সদস্য মো. মাসুক মিয়া। মোনাজাত ও দোয়া পরিচালনা করেন হাফিজ মুফতি মাওলানা শামছুল ইসলাম।

ইফতার ও দোয়া মাহফিলে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন মো. কামাল হোসেন, রোটারিয়ান মো. ইকবাল হোসেন, মো. মাসুদ মিয়া, মো. নুরুল আমিন রওশন, ট্রেডিশনাল বুটিকের স্বত্বাধিকারী রুমেন আহমেদ, মো. ফয়জুর রহমান, গয়াছ আহমেদ, কাব্য দে বাপন, আল-আমিন, মুক্তার হোসাইনসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
সহজে ঘরেই তৈরি করুন সুস্বাদু বেসনের লাড্ডু সহজে ঘরেই তৈরি করুন সুস্বাদু বেসনের লাড্ডু

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মো. কবির হোসেন, মতিউর রহমান, প্রণব মিঠু, মো. আনোয়ার হোসেন, স্বপন চন্দ্র ধর, মো. শামিম আহমদ, মো. আল আমিন, এস. আর. ফারদিন আহমদ, মো. কবির মিয়া, ইসমাইল হোসেন, মাহিন আহমদ, সামসুল ইসলাম, ফাইয়াজ কবির, সাকির আহমদ, ফরহাদ আলী, মহসিন মিয়া, মুক্তার হোসাইনসহ প্রমুখ।

বক্তারা তাঁদের বক্তব্যে প্রবাসের মাটিতে এ প্ল্যাটফর্মের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তাঁরা বাংলাদেশ ও সুনামগঞ্জ জেলার সমৃদ্ধ ইতিহাস-ঐতিহ্য বিশ্ব দরবারে তুলে ধরার এবং এর মর্যাদা সমুন্নত রাখার আহ্বান জানান। পাশাপাশি বাংলাদেশের সংস্কৃতি প্রবাসে ছড়িয়ে দিতে এবং সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতে সংগঠনটি সক্রিয় ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত