প্রধানমন্ত্রীর সঙ্গে ঠাকুরগাঁও-৩ আসনের এমপি জাহিদুর রহমানের সৌজন্য সাক্ষাৎ
- আপলোডের সময় : Saturday, October 3, 2026,

প্রধানমন্ত্রীর সঙ্গে ঠাকুরগাঁও-৩ আসনের এমপি জাহিদুর রহমানের সৌজন্য সাক্ষাৎ
আকতারুল হক প্রধান
ক্রাইম রিপোর্টার, ঠাকুরগাঁও
ঢাকার নৌবাহিনী সদর দপ্তর জামে মসজিদে জুমার নামাজ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. জাহিদুর রহমান সৌজন্য সাক্ষাৎ করেছেন।
শুক্রবার জুমার নামাজ আদায় শেষে তাদের মধ্যে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ঠাকুরগাঁও-৩ আসনের সার্বিক পরিস্থিতি ও সাধারণ মানুষের খোঁজখবর নেন। একই সঙ্গে ওই এলাকায় চলমান বিভিন্ন সরকারি উন্নয়নমূলক কার্যক্রম ও জনকল্যাণমূলক উদ্যোগের অগ্রগতি সম্পর্কে সংসদ সদস্যের কাছ থেকে অবহিত হন।
এ সময় সংসদ সদস্য জাহিদুর রহমান তাঁর নির্বাচনী এলাকার সাধারণ মানুষের প্রত্যাশা এবং স্থানীয় বিভিন্ন চাহিদার বিষয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।
প্রধানমন্ত্রী এলাকার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল রাখা এবং সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন বলে জানা গেছে।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।