পুলিশে ধরিয়ে দেওয়া নিয়ে দ্বন্দ্ব, শৈলকূপায় দুপক্ষের সংঘর্ষ

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Thursday, October 8, 2026,
পুলিশে ধরিয়ে দেওয়া নিয়ে দ্বন্দ্ব, শৈলকূপায় দুপক্ষের সংঘর্ষ
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
পুলিশে ধরিয়ে দেওয়া নিয়ে দ্বন্দ্ব, শৈলকূপায় দুপক্ষের সংঘর্ষ

পুলিশে ধরিয়ে দেওয়া নিয়ে দ্বন্দ্ব, শৈলকূপায় দুপক্ষের সংঘর্ষ

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকূপা উপজেলার সারুটিয়া ইউনিয়নের বড় মৌকুড়ী গ্রামে মাদকের অভিযোগ ও ডোপ টেস্টকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৭ অক্টোবর) রাতে গ্রাম্য সালিশ বৈঠক চলাকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত চারজন আহত হয়েছেন।

আহতদের উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সপ্তাহে বড় মৌকুড়ী গ্রামের শাওন নামের এক যুবককে মাদকের অভিযোগে আটক করে পুলিশ। পরে ডোপ টেস্টে তার রিপোর্ট নেগেটিভ আসায় তাকে ছেড়ে দেওয়া হয়। এর পরদিন একই ধরনের অভিযোগে শামীম নামের আরও এক যুবককে আটক করা হলেও তার ডোপ টেস্টের রিপোর্টও নেগেটিভ আসে।

নাটোরে শীতের প্রস্তুতি, ১১০ কোটি টাকার গুড় উৎপাদনের লক্ষ্য নাটোরে শীতের প্রস্তুতি, ১১০ কোটি টাকার গুড় উৎপাদনের লক্ষ্য

পুলিশের কাছ থেকে ছাড়া পাওয়ার পর শাওন ও শামীম একে অপরকে পুলিশে ধরিয়ে দেওয়ার জন্য দায়ী করেন বলে স্থানীয়রা জানান। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ ও উত্তেজনা সৃষ্টি হয়। বিষয়টি মীমাংসার জন্য বুধবার রাতে স্থানীয় মাতব্বরদের উপস্থিতিতে সালিশ বৈঠকের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

সালিশ চলাকালে শাওন ও শামীমের সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। উভয়পক্ষ দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে এবং উভয়পক্ষের চারজন আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বর্তমানে এলাকার পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে। এ ঘটনায় এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত