
মস্ত মিয়া, বিশেষ প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় পুকুর খননের সময় একটি অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার করা হয়েছে, যা পরে বাংলাদেশ পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট নিরাপদে নিষ্ক্রিয় করে।
জানা যায়, গত ১২ মার্চ ২০২৬ তারিখে সদর থানাধীন শ্যামনগর বিওপি (বর্ডার আউট পোস্ট) বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় পুকুর খননের সময় শ্রমিকরা মর্টার শেলটি দেখতে পান। বিষয়টি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলে জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।
পরবর্তীতে বাংলাদেশ পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে গত ১৫ মার্চ ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৪টা ১০ মিনিটে শ্যামনগর বিওপি বিজিবি ক্যাম্প সংলগ্ন একটি ফাঁকা স্থানে শেলটি নিরাপদে নিষ্ক্রিয় করে।
এ ঘটনায় কোনো ধরনের হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।