
মো. আরফান আলী, ঠাকুরগাঁও:
পীরগঞ্জে ১ এপ্রিল, বুধবার বিকাল ৫টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রাথমিক শিক্ষা দফতরের আয়োজনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার।
সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এন এম ইসফাকুল কবীর, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রাহিম উদ্দীন এবং পীরগঞ্জ থানার প্রতিনিধি উপ-পরিদর্শক (এসআই) রেজা।
উপজেলা প্রাথমিক কার্যালয়ের সূত্রে জানা যায়, পীরগঞ্জে দুইটি বৃত্তি পরীক্ষা কেন্দ্রে মোট ১৪২৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। পরীক্ষায় শুধুমাত্র পঞ্চম শ্রেণীর মনোনীত শিক্ষার্থীরাই অংশগ্রহণ করতে পারবে। পরীক্ষা অনুষ্ঠিত হবে এপ্রিল ১৫ থেকে ১৮ তারিখ পর্যন্ত, চার দিনব্যাপী