পীরগঞ্জে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
- আপলোডের সময় : Sunday, October 11, 2026,

পীরগঞ্জে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
পীরগঞ্জ প্রতিনিধি: মো. আরফান আলী
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ গ্রামে শত্রুতার জেরে পুকুরে গ্যাস ট্যাবলেট ও বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে ক্ষুদ্র মৎস্যচাষি আবু কালাম আজাদের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
অভিযোগ অনুযায়ী, গত ৮ অক্টোবর দিবাগত রাতে আবু কালাম আজাদের বাড়ির পাশে অবস্থিত প্রায় ৩০ শতাংশ আয়তনের পুকুরে বিষ প্রয়োগ করা হয়। পরদিন ৯ অক্টোবর শুক্রবার সকালে মাছের খাবার দিতে গিয়ে পুকুরে মাছ ভেসে থাকতে দেখেন তিনি।
আবু কালাম আজাদ জানান, পুকুরে বিভিন্ন প্রজাতির প্রায় ১২৩ কেজি পোনা মজুদ করেছিলেন। মাছ চাষ করেই তিনি জীবিকা নির্বাহ করতেন। এ ঘটনায় আর্থিক ক্ষতির মুখে পড়ে এনজিওর ঋণ পরিশোধ করা তাঁর জন্য কঠিন হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন তিনি। পুকুরে বিষ প্রয়োগের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আয়েশা আক্তারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগকারীকে থানায় মামলা করার পরামর্শ দেন।
আমার সকাল ২৪



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।