পীরগঞ্জে জামায়াত সংশ্লিষ্ট ব্যক্তির গোডাউনে সরকারি চাল, দুই যুবককে মারধরের অভিযোগ

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Thursday, September 10, 2026,
পীরগঞ্জে জামায়াত সংশ্লিষ্ট ব্যক্তির গোডাউনে সরকারি চাল, দুই যুবককে মারধরের অভিযোগ
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
পীরগঞ্জে জামায়াত সংশ্লিষ্ট ব্যক্তির গোডাউনে সরকারি চাল, দুই যুবককে মারধরের অভিযোগ

পীরগঞ্জে জামায়াত সংশ্লিষ্ট ব্যক্তির গোডাউনে সরকারি চাল, দুই যুবককে মারধরের অভিযোগ

রংপুরের পীরগঞ্জে একটি গোডাউনে সরকারি চালের বস্তা নেওয়ার দৃশ্য মুঠোফোনে ভিডিও করায় দুই যুবককে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে উপজেলা প্রশাসন গোডাউনটি সিলগালা করে দিয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কাবিলপুর ইউনিয়নের লালদীঘি মেলা হাটে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের অভিযোগ, ‘মেসার্স নূর ট্রেডার্স’ নামের একটি গোডাউনে ভ্যানযোগে সরকারি চালের বস্তা নেওয়া হচ্ছিল। বিষয়টি দেখে স্থানীয় দুই যুবক মুঠোফোনে ভিডিও ধারণ করেন। পরে তাদের গোডাউনের ভেতরে নিয়ে মারধর করা হয় বলে অভিযোগ করেন স্থানীয়রা।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

স্থানীয় সূত্রে জানা গেছে, গোডাউনটির মালিক সাবেক ইউপি সদস্য আব্দুল কাইয়ুম মিয়া। তিনি জামায়াতে ইসলামীর সঙ্গে সংশ্লিষ্ট বলে স্থানীয়ভাবে পরিচিত। তার ছেলে নূর মোহাম্মদ উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের নেতা হিসেবে পরিচিত বলে স্থানীয়রা জানান।

গোডাউনে সরকারি চালের বস্তা কীভাবে গেল, চালগুলো কোনো সরকারি কর্মসূচির বরাদ্দ কি না, কোথা থেকে এসব চাল আনা হয়েছে এবং কেন সরকারি চাল ব্যক্তিমালিকানাধীন গোডাউনে নেওয়া হচ্ছিল—এসব বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
ফ্যামিলি কার্ডের প্রলোভনে বিয়ে, ভবিষ্যতে যেন এমন না হয়: এমপি সরোয়ার আলমগীর ফ্যামিলি কার্ডের প্রলোভনে বিয়ে, ভবিষ্যতে যেন এমন না হয়: এমপি সরোয়ার আলমগীর

তবে বর্তমান জামায়াতের সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী রেহান বলেন, ‘আব্দুল কাইয়ুম মিয়া জামায়াত নেতা নন। তবে জামায়াতে ইসলামী বাংলাদেশের সঙ্গে তার সংশ্লিষ্টতা রয়েছে।’

স্থানীয় ব্যবসায়ী আজমল ইসলাম বলেন, ‘সাবেক ইউপি সদস্য আব্দুল কাইয়ুম মিয়া বিগত সরকারের সময় জামায়াত করার কারণে কিছুদিন জেলেও ছিলেন।’

অভিযোগের বিষয়ে গোডাউনের মালিক আব্দুল কাইয়ুম মিয়া বলেন, ‘আমি ১৭ বছর ব্যবসা করতে পারিনি। এখন সময় এসেছে ব্যবসা করার।’

এদিকে গোডাউনে সরকারি চালের বস্তা থাকার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে প্রশাসনের পক্ষ থেকে গোডাউনটি সিলগালা করে দেওয়া হয়।

পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান বলেন, ‘সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গোডাউনটি সিলগালা করে দিয়েছেন। আগামীকাল খাদ্য বিভাগ যথাযথ যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত