পিরোজপুরে দুর্গাপূজা উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা
- আপলোডের সময় : Tuesday, October 6, 2026,

পিরোজপুরে দুর্গাপূজা উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা
মোঃ নাইম
স্টাফ রিপোর্টার
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপনের লক্ষ্যে পিরোজপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানী।
সভায় দুর্গাপূজাকে কেন্দ্র করে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, পূজামণ্ডপের নিরাপত্তা, প্রশাসনিক প্রস্তুতি এবং সংশ্লিষ্টদের করণীয় নিয়ে আলোচনা করা হয়। উৎসব চলাকালে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় জেলা পর্যায়ের আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় নেতৃবৃন্দ এবং ধর্মীয় ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ সময় পিরোজপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব বাবু প্রলয় মণ্ডল, মঠবাড়িয়া উপজেলা শাখার আহ্বায়ক অধ্যাপক রঞ্জন কুমার পাইক, পূজা উদযাপন ফ্রন্টের মঠবাড়িয়া উপজেলা শাখার সদস্য সচিব শ্রী টুটুলসহ জেলার বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সংশ্লিষ্টরা শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, পূজা উদযাপন কমিটি এবং স্থানীয় জনগণের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।