পিঠের ছাল তুলে নেব’ বলে সাংবাদিককে হুমকির অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Monday, October 12, 2026,
পিঠের ছাল তুলে নেব’ বলে সাংবাদিককে হুমকির অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
পিঠের ছাল তুলে নেব’ বলে সাংবাদিককে হুমকির অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

‘পিঠের ছাল তুলে নেব’ বলে সাংবাদিককে হুমকির অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক, আমার সকাল ২৪:

মেহেরপুরে স্থানীয় একটি পত্রিকায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে ‘পিঠের ছাল তুলে নেওয়া’ এবং জেলায় সাংবাদিকতা করতে না দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আহাম্মদ আলী টেকনিক্যাল কলেজের প্রভাষক রাকিবুল হাসান রিপনের বিরুদ্ধে। তিনি মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসানের ছোট ভাই।

অভিযোগকারী মাহাবুব চান্দু মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মেহেরপুর প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানিয়েছে প্রেস ক্লাব কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

সাংবাদিক মাহাবুব চান্দুর অভিযোগ, রোববার (১১ অক্টোবর) দুপুরে রাকিবুল হাসান রিপন তাকে মুঠোফোনে কল করে অকথ্য ভাষায় গালাগাল ও হুমকি দেন। এ বিষয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমেও লিখেছেন। হুমকির ফোনকলের রেকর্ড রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

মাহাবুব চান্দু জানান, ‘মেহেরপুরে সার ডিলার নিয়োগে দলীয়করণ ও স্বজনপ্রীতির অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশের জেরেই তাকে হুমকি দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে লেখার পর সেখানেও হুমকির সুরে মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

মাহাবুব চান্দু বলেন, রাকিবুল হাসান রিপন ফোন করলে তিনি কলটি রিসিভ করেন। এ সময় সংবাদে স্বজনপ্রীতির বিষয়টি উল্লেখ করা এবং সার ডিলার নিয়োগে অনিয়ম নিয়ে প্রতিবেদন প্রকাশের প্রসঙ্গ তুলে রিপন তাকে গালাগাল করেন। একপর্যায়ে বলেন, ‘পিঠের ছাল তুলে নেব শুয়োরের বাচ্চা, তুই কোথায় আছিস বল।’ পরে তিনি কলটি কেটে দেন।

অভিযোগের বিষয়ে রাকিবুল হাসান রিপন বলেন, সংবাদে দলীয়করণের বিষয়টি তিনি স্বীকার করেন, তবে স্বজনপ্রীতির অভিযোগের ব্যাখ্যা চেয়েছেন। জবাব দিতে না পারলে মাহাবুব চান্দুকে মেহেরপুরে সাংবাদিকতা করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

জিয়াউর রহমানকে উদ্ধার করেছিল টু ফিল্ড রেজিমেন্ট জিয়াউর রহমানকে উদ্ধার করেছিল টু ফিল্ড রেজিমেন্ট

রিপন আরও বলেন, ‘আমরা এখন সরকারে আছি, যারা বিএনপি করেছে তারা একটু সুবিধা পাবে, এটাই স্বাভাবিক।’

তিনি অভিযোগ করেন, পত্রিকাটিতে আয়নাঘর, শেখ হাসিনা ও তার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ নিয়ে লেখা হয় না, অথচ সার ডিলার নিয়োগে স্বজনপ্রীতির বিষয়টি প্রকাশ করা হয়েছে। এ বিষয়ে হিসাব দিতে না পারলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান রাখা হবে না এবং ওই সংবাদ প্রকাশকারী অন্য সাংবাদিকদেরও মেহেরপুরে সাংবাদিকতা করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।

এ ঘটনায় মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সদস্যসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

স্থানীয় পত্রিকাটির সম্পাদক ও দৈনিক কালের কণ্ঠের মেহেরপুর জেলা প্রতিনিধি ইয়াদুল মোমিন বলেন, “আমার পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মাহাবুব চান্দু ভাইকে মুঠোফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকি দেওয়ার বিষয়টি নিয়ে আমরা আইনগতভাবে এগোচ্ছি।” তিনি আরও জানান, রাকিবুল হাসান রিপন তাঁকেও মেসেঞ্জারে বার্তা দিয়ে প্রকাশিত সংবাদ সংশোধন করতে চাপ দিয়েছেন। পরে এ ঘটনার জন্য জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান মাহাবুব চান্দুকে ফোন করে দুঃখ প্রকাশ করেছেন।

মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের মেহেরপুর প্রতিনিধি তোযাম্মেল আযম বলেন, “এ বিষয়ে আমরা আইনি পদক্ষেপ নেব। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল।”

তিনি জানান, হুমকির ঘটনায় ইতোমধ্যে সদর থানায় জিডি করা হয়েছে।

অভিযুক্তের বড় ভাই ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

মেহেরপুরের পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী (বিপিএম) বলেন, বিষয়টি নিয়ে জিডি করা হলে হুমকিদাতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত