1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
পার্বতীপুরে শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী ও বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল - আমার সকাল ২৪ |
৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| সোমবার| সকাল ৮:৩৯|
ব্রেকিং নিউজ:
উলিপুর রাজনীতিতে নতুন সমীকরণ: ২০০ নেতাকর্মীর জামায়াতে যোগদান তালা প্রতীকের বিশাল সমর্থনে শান্তিগঞ্জে জনসভায় অঙ্গীকারবদ্ধ ব্যারিস্টার আনোয়ার হোসেন উন্নয়ন ও পরিবর্তনের অঙ্গীকারে প্রচারণার তুঙ্গে সাচিং প্রু জেরি আজ থেকে মাঠে নামছে যৌথ বাহিনী ছাগলনাইয়ায় পরিত্যক্ত বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার বরগুনার তালতলীতে গণধর্ষণ মামলার প্রধান আসামি হিরোন গ্রেপ্তার ছাগলনাইয়ায় কৃষক সমাবেশে এমপি প্রার্থীর কৃষক ও এলাকাবাসীকে সমর্থনের আহ্বান গাজীপুরে মাদকমুক্তি ও খেলাধুলার ওপর গুরুত্বারোপ করলেন এম. মঞ্জুরুল করিম রনি পটুয়াখালী-২: সাবেক মেম্বার আবদুস সালাম জামায়াতে ইসলামে যোগদান বাউফল থানার ওসির বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ বাউফলে ইসলামী আন্দোলন প্রার্থী আ. মালেক আনোয়ারীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ইশ্বরগঞ্জে ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য: ‘২ লাখ টাকা চাঁদা দাবির’ অভিযোগ বোচাগঞ্জে জামায়াত প্রার্থীর নির্বাচনী জনসভায় বিপুল মানুষের উপস্থিতি লালমনিরহাটে মোটরসাইকেল চোর চক্রের ৪ গ্রেফতার, উদ্ধার ৩ চোরাই মোটরসাইকেল ফরিদপুরে শামা ওবায়েদ ইসলামের নির্বাচনী প্রচারণা বগুড়া সদর-৬: তারেক রহমানের পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত যশোরে যৌথবাহিনী অভিযান: অস্ত্রসহ ৪ জন গ্রেফতার, প্রধান আসামি পালিয়ে গেছে দুর্গাপুরে কাস্তে মার্কা প্রার্থীর জনসভা অনুষ্ঠিত বগুড়ায় শাকিল হত্যা মামলার দুই পলাতক আসামি গ্রেফতার হেরার আলো আইডিয়াল একাডেমির ক্রীড়া ও পুরস্কার বিতরণী পিরোজপুরে আনসার সদস্যদের নির্বাচনী দায়িত্ব পালনে বিশেষ প্রশিক্ষণ চৌগাছা সীমান্তে বিজিবির অভিযানে এয়ার গান ও গ্যাস পিস্তল উদ্ধার খিলক্ষেতে ২১ সাংবাদিক সেনা হেফাজতে, পরে মুক্তি মুরাদনগরের মুক্তিযোদ্ধারা ধানের শীষের প্রার্থী কায়কোবাদকে সমর্থন কুড়িল বিশ্বরোডে বাসের রেষারেষি: পথচারী নারী নিহত ঢাকা-১৮ আসনে এনসিপি প্রার্থীর রঙিন ব্যানার, মানা হচ্ছে না আচরণবিধি বগুড়ায় শিক্ষার্থী ধর্ষণ মামলায় তরুণ গ্রেপ্তার, পৃথক অভিযানে মাদক কারবারি আটক ইসলামপুরে বিএনপির ব্যাপক গণসংযোগ: ইশতেহার নিয়ে জনতার দুয়ারে সুলতান মাহমুদ বাবু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সফল করতে আলীকদম সেনা জোনের বিশেষ পদক্ষেপ শ্যামনগরে বিজিবি কর্তৃক ভারতীয় এয়ারগান ও গুলি জব্দ ছাতক ৫ নং ওয়ার্ডে ধানের শীষের প্রচারে প্রার্থী মিলনের কন্যার আবেগঘন বক্তব্যে ব্যাপক সাড়া জীবননগর সীমান্তে মাদকসহ দুই বাংলাদেশি আটক ফরিদপুরের সালথায় বিএনপির নির্বাচনী প্রচারণা ও কর্মী সমাবেশ “আপনাদের সাথে আমার হৃদয়ের সম্পর্ক, আমৃত্যুকাল পাশে থাকতে চাই” — শামা ওবায়েদ সুষ্ঠু নির্বাচনে মাদক ও অস্ত্র উদ্ধার: নৌবাহিনীর অভিযান ভোলায় ভোলাসহ নদীবেষ্টিত এলাকায় ১০০ প্লাটুন কোস্ট গার্ড মোতায়েন হবিগঞ্জে বিশেষ কৌশলে মাদক পাচারকালে ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ভোটের আগে সবাই ভাই, পরে শালার মর্যাদাও দেয় না: জামায়াত আমির পটুয়াখালী–২ (বাউফল) জেলা: বিশাল জনসমাবেশে পরিবর্তনের শিহরণ নান্দাইলে চন্ডিপাশা স্কুল মাঠে বড় রাজনৈতিক সমাবেশ: উপস্থিত থাকছেন সাদিক কায়েম ও শিবির সভাপতি সাদ্দাম

পার্বতীপুরে শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী ও বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল

শাহিনুর রহমান
  • আপলোডের সময় : মঙ্গলবার, জানুয়ারি ২০, ২০২৬,
পার্বতীপুরে শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী ও বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল
পার্বতীপুরে শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী ও বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল

পার্বতীপুরে শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী ও বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল

শাহিনুর রহমান, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী এবং সদ্য প্রয়াত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দিনাজপুরের পার্বতীপুরে মিলাদ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে পার্বতীপুর উপজেলা যুবদলের উদ্যোগে কেন্দ্রীয় বাস টার্মিনালে এ কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোমিনুল ইসলাম (ডাক্তার)।

এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত আইন উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি ও দিনাজপুর-৫ (পার্বতীপুর–ফুলবাড়ি) আসনে ধানের শীষের এমপি পদপ্রার্থী ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান।

প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক এ কে এম মাহমুদুল ইসলাম মাসুম এবং বিশেষ বক্তা ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুর রশিদ সংগ্রাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—
জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল রহমান রেজা,
পার্বতীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি আমিনুল ইসলাম শাহ,
উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদত হোসেন সাদো,
পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ারুল হক,
উপজেলা কৃষক দলের সভাপতি আবু বক্কর সিদ্দিক,
পৌর কৃষক দলের সভাপতি গোলাম রব্বানী গোলাপ এবং সাধারণ সম্পাদক মোকছেদুল রহমানসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান বলেন, “শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও স্বনির্ভর বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা।”
তিনি বলেন, জিয়াউর রহমান জাতীয়তাবাদকে প্রতিষ্ঠিত করে জনগণকে রাজনীতিতে অংশ নেওয়ার সুযোগ করে দিয়েছিলেন।

বেগম খালেদা জিয়াকে স্মরণ করে তিনি বলেন, “খালেদা জিয়া সারাজীবন গণতন্ত্র, অধিকার ও ভোটের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন। তাঁর অবদান দেশের রাজনৈতিক ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।”

এ সময় তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এবং শহীদ জিয়া ও খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া করার অনুরোধ করেন।

অনুষ্ঠান শেষে মিলাদ, দোয়া ও মোনাজাত করা হয়।


শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper