পার্বতীপুরে বালুভর্তি ড্রাম ট্রাকের চাপায় চালকের মৃত্যু

, বিশেষ প্রতিনিধি
  • আপলোডের সময় : Tuesday, September 8, 2026,
পার্বতীপুরে বালুভর্তি ড্রাম ট্রাকের চাপায় চালকের মৃত্যু
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
পার্বতীপুরে বালুভর্তি ড্রাম ট্রাকের চাপায় চালকের মৃত্যু

পার্বতীপুরে বালুভর্তি ড্রাম ট্রাকের চাপায় চালকের মৃত্যু

সাজ্জাদুর রহমান | বিশেষ প্রতিনিধি, আমার সকাল ২৪ | দিনাজপুর

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার খনিজ শিল্পাঞ্চল মধ্যপাড়ার পলিপাড়া এলাকায় বালুভর্তি ড্রাম ট্রাকের চাপায় ফেরদৌস (২৫) নামে এক চালকের মৃত্যু হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে পলিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

নিহত ফেরদৌস পলিপাড়া এলাকার আব্দুল লতিফ মিয়ার ছেলে। তিনি এক সন্তানের জনক ছিলেন।

বেনাপোলের পুটখালী সড়কে প্রাইভেটকারের ধাক্কায় সাইকেল চালক আহত বেনাপোলের পুটখালী সড়কে প্রাইভেটকারের ধাক্কায় সাইকেল চালক আহত

স্থানীয় সূত্রে জানা যায়, নিজের নির্মাণাধীন বাড়ির কাজের জন্য ড্রাম ট্রাকে করে বালু নিয়ে বাড়ির কাছে আসেন ফেরদৌস। এ সময় বাড়ির কাছাকাছি পৌঁছালে বালুভর্তি ট্রাকটির একটি চাকা আটকে যায়। পরে তিনি ট্রাক থেকে নেমে চাকার নিচে সাপোর্ট দেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে হঠাৎ ট্রাকটি চলতে শুরু করলে তিনি চাপা পড়েন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত বালু সরিয়ে তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনাকবলিত ড্রাম ট্রাকটির নম্বর ঢাকা মেট্রো-ট ১৩-৬৭৫৫।

খবর পেয়ে মধ্যপাড়া তদন্তকেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং আইনগত কার্যক্রম শুরু করেছে বলে জানা গেছে।

এদিকে, এক সন্তানের জনক ফেরদৌসের অকাল মৃত্যুতে তার পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত