পার্বতীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী ট্রাক উল্টে সড়কে ছড়িয়ে পড়ল পণ্য
- আপলোডের সময় : Wednesday, September 16, 2026,

পার্বতীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী ট্রাক উল্টে সড়কে ছড়িয়ে পড়ল পণ্য
সাজ্জাদুর রহমান
বিশেষ প্রতিনিধি
আমার সকাল ২৪
দিনাজপুর
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মৎস্য হ্যাচারি তিন রাস্তার মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী ট্রাক উল্টে সড়ক দুর্ঘটনা ঘটেছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে পণ্যবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে কাত হয়ে পড়ে যায়। এ সময় ট্রাকে থাকা বেশ কিছু বস্তা সড়ক ও আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে স্থানীয় পথচারী ও এলাকাবাসীর ভিড় জমে যায়। তবে তাৎক্ষণিকভাবে এ ঘটনায় বড় ধরনের কোনো হতাহত বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।