
শাহিনুর রহমান
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের পার্বতীপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ হুসাইন রাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের সংসদ সদস্য আলহাজ এ জেড এম রেজওয়ানুল হক।
আলোচনা সভায় বক্তারা বলেন, পল্লী উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এসব উদ্যোগ বাস্তবায়নে সরকারি দপ্তর, উন্নয়ন সংস্থা ও সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাপস রায়, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু মুসা মোহাম্মদ হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনিসুর রহমান, সিটিডাব্লিউ-এর সিনিয়র অফিসার রাধা রানী রায়সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধিবৃন্দ এবং সুধীজন উপস্থিত ছিলেন।