পাবনা-সিরাজগঞ্জের আইনশৃঙ্খলা ও উন্নয়ন কার্যক্রমের দায়িত্ব পেলেন ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল
- আপলোডের সময় : Saturday, August 29, 2026,

পাবনা-সিরাজগঞ্জের আইনশৃঙ্খলা ও উন্নয়ন কার্যক্রমের দায়িত্ব পেলেন ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল
ক্রাইম রিপোর্টার: আহমেদ শাকিল সুমন
মন্ত্রিপরিষদ বিভাগের প্রকাশিত এক প্রজ্ঞাপনে পাবনা ও সিরাজগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণসহ জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রমের সার্বিক তদারকি ও সমন্বয়ের দায়িত্ব পেয়েছেন সরকারের মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ দায়িত্ব অর্পণের কথা জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, পাবনা ও সিরাজগঞ্জ জেলার প্রশাসনিক কার্যক্রমে সমন্বয়, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি দমন ও মাদক নিয়ন্ত্রণসহ বিভিন্ন জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রমের তদারকিতে তিনি ভূমিকা রাখবেন।
সরকারি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং জেলার উন্নয়ন কার্যক্রমে সমন্বয় ও গতিশীলতা বাড়ানোর লক্ষ্যেই এ দায়িত্ব প্রদান করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
নতুন দায়িত্বের মাধ্যমে পাবনা ও সিরাজগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত করা, সুশাসন নিশ্চিত করা এবং উন্নয়ন কার্যক্রমে গতি বাড়ানোর প্রত্যাশা করা হচ্ছে।
ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের নতুন দায়িত্বের সফলতা কামনা করেছেন সংশ্লিষ্টরা।











লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।