পাবনায় ৪০ বোতল ফেনসিডিল মামলায় আসামির যাবজ্জীবন

, ক্রাইম রিপোর্টার
  • আপলোডের সময় : Tuesday, October 6, 2026,
পাবনায় ৪০ বোতল ফেনসিডিল মামলায় আসামির যাবজ্জীবন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
পাবনায় ৪০ বোতল ফেনসিডিল মামলায় আসামির যাবজ্জীবন

পাবনায় ৪০ বোতল ফেনসিডিল মামলায় আসামির যাবজ্জীবন

আহমেদ শাকিল সুমন
ক্রাইম রিপোর্টার

পাবনার ঈশ্বরদীতে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় মো. মিজানুর রহমান নামে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) পাবনার বিশেষ দায়রা জজ আদালতের বিচারক আবু সালেহ মোহাম্মদ সালাউদ্দীন খান এ রায় ঘোষণা করেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
নিউ জিনসের চুক্তি ও বিতর্ক নিয়ে হাইব ও অ্যাডরের স্পষ্ট ব্যাখ্যা নিউ জিনসের চুক্তি ও বিতর্ক নিয়ে হাইব ও অ্যাডরের স্পষ্ট ব্যাখ্যা

মামলার নথি অনুযায়ী, আসামি মো. মিজানুর রহমান পাবনা জেলার ঈশ্বরদী থানার চরকুড়ুলিয়া (আলহাজমোড়) এলাকার বাসিন্দা। তার পিতার নাম মো. কাসেম প্রামাণিক।

এ ঘটনায় ঈশ্বরদী থানায় জিআর মামলা নম্বর-১০৯/১৩ দায়ের করা হয়। পরে মামলাটি এসসি-১৯৩/১৫, মামলা নম্বর-২২, তারিখ ২ মার্চ ২০১৩ হিসেবে আদালতে বিচারাধীন ছিল। মামলাটি ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১)-এর ৩(খ) ধারায় ৪০ বোতল ফেনসিডিল উদ্ধারের ঘটনায় দায়ের করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

রায়ে আদালত মো. মিজানুর রহমানকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে অতিরিক্ত কারাদণ্ড ভোগ করতে হবে।

মামলায় আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট শফিকুল ইসলাম। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট রাজিউর রহমান রঞ্জু।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত