পাবনায় ১০৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, ৩ মাদকসেবীর কারাদণ্ড

, ক্রাইম রিপোর্টার
  • আপলোডের সময় : Wednesday, September 16, 2026,
পাবনায় ১০৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, ৩ মাদকসেবীর কারাদণ্ড
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
পাবনায় ১০৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, ৩ মাদকসেবীর কারাদণ্ড

পাবনায় ১০৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, ৩ মাদকসেবীর কারাদণ্ড

ক্রাইম রিপোর্টারঃ আহমেদ শাকিল সুমন
আমার সকাল ২৪
পাবনা

পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) পৃথক অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন মাদক স্পটে অভিযান চালিয়ে আরও তিন মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ডিএনসি পাবনা জেলা কার্যালয়ের নিয়মিত মাদকবিরোধী অভিযানে ঈশ্বরদী উপজেলার পিয়ারপুর মোল্লার আমতলা মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ডিএনসির উপপরিদর্শক মোহাম্মদ শের আলমের নেতৃত্বে পিয়ারপুর মোল্লার আমতলা মোড়ের শিপন স্টোরের সামনে পাকা সড়ক থেকে মো. নাজমুল বিশ্বাস (২৭)কে ১০৫ পিস ইয়াবাসহ আটক করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

আটক নাজমুল বিশ্বাস ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের শেকেরচর গোপালপুর গ্রামের মৃত মোজাফফর বিশ্বাসের ছেলে।

দীর্ঘ চার বছরের অপেক্ষা ও কঠোর প্রস্তুতির পর স্বপ্নের ক্যাডারে নিয়োগের সুপারিশ… দীর্ঘ চার বছরের অপেক্ষা ও কঠোর প্রস্তুতির পর স্বপ্নের ক্যাডারে নিয়োগের সুপারিশ…

এ ঘটনায় ডিএনসির উপপরিদর্শক মোহাম্মদ শের আলম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঈশ্বরদী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

এদিকে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত তাসনিম বর্ষা এবং ঈশ্বরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকারের নেতৃত্বে পৃথক অভিযান চালানো হয়। এসব অভিযানে পাবনা সদর উপজেলার লস্করপুর ও ঈশ্বরদী উপজেলার চর রূপপুর এলাকার বিভিন্ন মাদক স্পট থেকে তিন মাদকসেবীকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন পাবনা শহরের শালগাড়িয়া এলাকার মো. নয়ন (৪৫), মালিগাছা এলাকার মো. আলামিন প্রাং (৩০) এবং ঈশ্বরদীর চর রূপপুর এলাকার মো. হোসেন (২৬)।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে ডিএনসি পাবনার পরিদর্শক মো. আব্দুর রহিম ও উপপরিদর্শক সোহান ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন দাখিল করেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তদের পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর। তিনি জানান, মাদকের বিরুদ্ধে ডিএনসির অভিযান অব্যাহত রয়েছে। সেপ্টেম্বর ২০২৬ মাসে এ পর্যন্ত মাদক অপরাধের অভিযোগে মোট ৫৮ জনকে আইনের আওতায় আনা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত