পাবনায় মাদকবিরোধী অভিযানে ৪ জন গ্রেপ্তার

, ক্রাইম রিপোর্টার
  • আপলোডের সময় : Tuesday, September 15, 2026,
পাবনায় মাদকবিরোধী অভিযানে ৪ জন গ্রেপ্তার
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
পাবনায় মাদকবিরোধী অভিযানে ৪ জন গ্রেপ্তার

পাবনায় মাদকবিরোধী অভিযানে ৪ জন গ্রেপ্তার

আহমেদ শাকিল সুমন
ক্রাইম রিপোর্টার, আমার সকাল ২৪
পাবনা

পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) মাদকবিরোধী অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) পাবনা সদর ও ঈশ্বরদী উপজেলার বিভিন্ন মাদক স্পটে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী মো. দিদারুল ইসলাম এবং ঈশ্বরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকারের নেতৃত্বে পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পাবনা সদর উপজেলার লস্করপুর ও ঈশ্বরদী উপজেলার মশুরিয়াপাড়া এলাকার বিভিন্ন মাদক স্পট থেকে চারজনকে আটক করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
সুনামগঞ্জ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার ও জেলা প্রশাসক মোঃ মিনহাজুর রহমান সুনামগঞ্জ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার ও জেলা প্রশাসক মোঃ মিনহাজুর রহমান

আটকরা হলেন পাবনা সদর উপজেলার চর আশুতোষপুর গ্রামের মৃত মোরহাব মোল্লার ছেলে ওহাব মোল্লা (৬০), রাজাপুর গ্রামের মৃত আজিজুল হকের ছেলে মো. এনামুল (৩৫), ঈশ্বরদীর ফতেমোহাম্মদপুর গ্রামের মৃত আনোয়ারের ছেলে মো. রানা (২৩) এবং বস্তিপাড়া গ্রামের মো. ইউসুফের ছেলে মো. কাউসার (১৯)।

ডিএনসি পাবনার পরিদর্শক তারেক মাহমুদ, পরিদর্শক মো. আব্দুর রহিম ও উপপরিদর্শক সোহান আটক ব্যক্তিদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন দাখিল করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। পরে তাদের পাবনা জেলা কারাগারে পাঠানো হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর বলেন, সেপ্টেম্বর মাসে এ পর্যন্ত মাদক অপরাধের সঙ্গে জড়িত মোট ৫৪ জনকে আইনের আওতায় আনা হয়েছে।

তিনি আরও বলেন, মাদকের আগ্রাসন রোধে ডিএনসির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত