পাবনায় মাদকবিরোধী অভিযানে ২ জন গ্রেপ্তার
- আপলোডের সময় : Sunday, September 13, 2026,

পাবনায় মাদকবিরোধী অভিযানে ২ জন গ্রেপ্তার
আহমেদ শাকিল সুমন
ক্রাইম রিপোর্টার, আমার সকাল ২৪
পাবনা
পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবীকে আটক করা হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) পাবনা সদর উপজেলার লস্করপুর এলাকার বিভিন্ন মাদক স্পটে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
অভিযানগুলো পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী ইশরাত তাসনিম বর্ষার নেতৃত্বে পরিচালিত হয়।
আটক ব্যক্তিরা হলেন—পাবনা সদর উপজেলার শান্তিনগর এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে মো. দুলাল ইসলাম (৪৫) এবং চর আশুতোষপুর এলাকার মো. মজদার মুন্সির ছেলে মো. রবিউল ইসলাম (২৮)।
ডিএনসি পাবনার উপপরিদর্শক সোহান ও উপপরিদর্শক মো. জামালুর রহমান আটক ব্যক্তিদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন দাখিল করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তদের পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর। তিনি জানান, সেপ্টেম্বর ২০২৬ মাসে এ পর্যন্ত মোট ৪৩ জনকে মাদক অপরাধের কারণে আইনের আওতায় আনা হয়েছে। মাদকের আগ্রাসন রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।