পাবনায় মাদকবিরোধী অভিযানে ৩ জন গ্রেপ্তার

, ক্রাইম রিপোর্টার
  • আপলোডের সময় : Sunday, September 13, 2026,
পাবনায় মাদকবিরোধী অভিযানে ৩ জন গ্রেপ্তার
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
পাবনায় মাদকবিরোধী অভিযানে ৩ জন গ্রেপ্তার

পাবনায় মাদকবিরোধী অভিযানে ৩ জন গ্রেপ্তার

আহমেদ শাকিল সুমন
ক্রাইম রিপোর্টার, আমার সকাল ২৪
পাবনা

পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) মাদকবিরোধী অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) পাবনা সদর ও ঈশ্বরদী উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএনসি পাবনা জেলা কার্যালয় সূত্রে জানা যায়, পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত তাসনিম বর্ষা এবং ঈশ্বরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকারের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। পাবনা সদর উপজেলার লস্করপুর ও মহেন্দ্রপুর এবং ঈশ্বরদী উপজেলার পাকশী ও রূপপুর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিন মাদকসেবীকে আটক করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
সুনামগঞ্জ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার ও জেলা প্রশাসক মোঃ মিনহাজুর রহমান সুনামগঞ্জ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার ও জেলা প্রশাসক মোঃ মিনহাজুর রহমান

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পাবনা সদর উপজেলার মজিদপুর গ্রামের মো. মোজাহারুল ইসলামের ছেলে মো. সোহেল রানা (৪০), বিলভেদুরিয়া গ্রামের মৃত আক্কাসের ছেলে মো. আঞ্জু (৪০) এবং ঈশ্বরদীর পাকশী এলাকার মৃত কুচকুচিয়া বাসফোরের ছেলে শ্রী শান্ত বাসফোর (২০)।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে ডিএনসি পাবনার পরিদর্শক মো. আব্দুর রহিম, উপপরিদর্শক সোহান ও উপপরিদর্শক মো. জামালুর রহমান ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন দাখিল করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তদের পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর। তিনি জানান, সেপ্টেম্বর মাসে এ পর্যন্ত মাদক অপরাধের সঙ্গে জড়িত মোট ৪৬ জনকে আইনের আওতায় আনা হয়েছে। মাদকের আগ্রাসন রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত