পাবনায় মাদকবিরোধী অভিযানে দুইজন আটক, ভ্রাম্যমাণ আদালতে দণ্ড
- আপলোডের সময় : Monday, October 12, 2026,

পাবনায় মাদকবিরোধী অভিযানে দুইজন আটক, ভ্রাম্যমাণ আদালতে দণ্ড
আহমেদ শাকিল সুমন, ক্রাইম রিপোর্টার
পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) মাদকবিরোধী অভিযানে দুইজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তদের পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
রোববার (১১ অক্টোবর) পাবনা সদর উপজেলার লস্করপুর এলাকার বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করা হয়। পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত তাসনিম বর্ষার নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয় এ অভিযান পরিচালনা করে।
আটক ব্যক্তিরা হলেন পাবনা সদর উপজেলার আটুয়া হাউজপাড়া এলাকার মৃত আছলামের ছেলে মামুন (৪৫) এবং মহেন্দ্রপুর এলাকার সেলিম উদ্দিনের ছেলে শিমুল উদ্দিন (২৮)।
অভিযানের পর ডিএনসি পাবনার পরিদর্শক তারেক মাহমুদ ও উপপরিদর্শক মো. জামালুর রহমান ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন দাখিল করেন। পরে আদালত তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন।
অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর। তিনি জানান, অক্টোবর ২০২৬ মাসে এ পর্যন্ত মাদকসংক্রান্ত অপরাধে মোট ৪৪ জনকে আইনের আওতায় আনা হয়েছে। মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।