পাবনায় মাদকবিরোধী অভিযানে চারজন গ্রেপ্তার, কারাদণ্ড ও অর্থদণ্ড
- আপলোডের সময় : Sunday, October 11, 2026,

পাবনায় মাদকবিরোধী অভিযানে চারজন গ্রেপ্তার, কারাদণ্ড ও অর্থদণ্ড
ক্রাইম রিপোর্টার: আহমেদ শাকিল সুমন
পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তদের পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) পাবনা জেলা কার্যালয়ের উদ্যোগে পাবনা সদর উপজেলার লস্করপুর এবং ঈশ্বরদী উপজেলার নুরমহল্লা ও ফতে মোহাম্মদপুর এলাকার বিভিন্ন স্থানে এসব অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত তাসনিম বর্ষা এবং ঈশ্বরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকার।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পাবনার গজমতিকুন্ডা এলাকার জিয়া (৪৫), নুরপুর এলাকার টিপু সুলতান (৫৫), ঈশ্বরদীর শেরশাহ রোড এলাকার মো. জিয়াউল করিম (৪০) এবং পূর্ব নুরমহল্লা এলাকার মো. বিপ্লব (৩৮)।
ডিএনসি পাবনার উপপরিদর্শক মো. জামালুর রহমান, সোহান ও মোহাম্মদ শের আলম ভ্রাম্যমাণ আদালতে তাঁদের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করেন। পরে আদালত তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০২৬ সালের অক্টোবর মাসে এ পর্যন্ত মাদকসংক্রান্ত অপরাধে মোট ৪২ জনকে আইনের আওতায় আনা হয়েছে। মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আমার সকাল ২৪



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।