পাবনায় বিচার বিভাগের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

, ক্রাইম রিপোর্টার
  • আপলোডের সময় : Sunday, October 4, 2026,
পাবনায় বিচার বিভাগের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
পাবনায় বিচার বিভাগের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

পাবনায় বিচার বিভাগের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ক্রাইম রিপোর্টার : আহমেদ শাকিল সুমন

পাবনায় দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিধন কর্মসূচির অংশ হিসেবে জেলা ও দায়রা জজ আদালত এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) সকালে আদালত প্রাঙ্গণে বিচার বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির উদ্বোধন করেন পাবনার ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ তানবীর আহমেদ এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর হোসেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালী, পৌরসভার কর্মকর্তাবৃন্দ, জেলা ও দায়রা জজ আদালত এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকরা উপস্থিত ছিলেন।

কেশবপুরে ডাকাতির প্রস্তুতির অভিযোগে আটক, ব্যাগে মিলল কাটার সরঞ্জাম কেশবপুরে ডাকাতির প্রস্তুতির অভিযোগে আটক, ব্যাগে মিলল কাটার সরঞ্জাম

উদ্বোধনের পর ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আদালত প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় একটি সংক্ষিপ্ত সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়। পরে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে পরিচ্ছন্নতা কার্যক্রমের গুরুত্ব, প্রয়োজনীয়তা ও করণীয় সম্পর্কে নির্দেশনামূলক বক্তব্য দেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্বারোপ করে আগামী তিন মাস নিয়মিতভাবে এ পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশনা দেওয়া হয়।

পরে বিচার বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে আদালত প্রাঙ্গণে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি পাবনা পৌরসভার সহযোগিতায় ফগার মেশিনের মাধ্যমে মশা নিধনের লক্ষ্যে আদালত প্রাঙ্গণে ধোঁয়া ও কীটনাশক ছিটানো হয়।

কর্মসূচির মাধ্যমে আদালত প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা, ডেঙ্গুর ঝুঁকি হ্রাস এবং বিচার বিভাগের স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের মধ্যে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত