পাবনায় পুলিশের অভিযানে ভারতীয় নিষিদ্ধ নেশাজাতীয় সিরাপের ৩৬ বোতল উদ্ধার
- আপলোডের সময় : Saturday, October 10, 2026,

পাবনায় পুলিশের অভিযানে ভারতীয় নিষিদ্ধ নেশাজাতীয় সিরাপের ৩৬ বোতল উদ্ধার
ক্রাইম রিপোর্টার: আহমেদ শাকিল সুমন
পাবনায় অভিযান চালিয়ে ভারতীয় আমদানি নিষিদ্ধ নেশাজাতীয় সিরাপের ৩৬ বোতল উদ্ধার করেছে জেলা পুলিশ। পুলিশ সুপার আশরাফ আলীর সরাসরি নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, পাবনা পৌর এলাকার ছাতিয়ানি গ্রামের ডা. ফজলে রাব্বি গলির বাসিন্দা বাপ্পি (৩০), পিতা মো. লুৎফর রহমানের বাড়িতে অভিযান চালানো হয়।
এ সময় বাড়ির শয়নকক্ষের খাটের নিচ থেকে ৩৬ বোতল নেশাজাতীয় সিরাপ উদ্ধার করেন এসআই মো. আবু রায়হান, এসআই মো. নমিরুল ও তাঁদের সঙ্গে থাকা পুলিশ সদস্যরা।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, উদ্ধার করা সিরাপ বর্তমানে ফেনসিডিলের বিকল্প হিসেবে বাজারে বিক্রি হচ্ছে। অনুসন্ধানে জানা গেছে, প্রতিটি বোতল প্রায় দুই হাজার টাকা দরে বিক্রি করা হয়।
এদিকে, পাবনায় মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে জেলা পুলিশের এমন অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। মাদকবিরোধী অভিযান অব্যাহত রেখে মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।