পাবনায় নিখোঁজের পরদিন হলুদের ক্ষেতে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

, ক্রাইম রিপোর্টার:
  • আপলোডের সময় : Wednesday, October 7, 2026,
পাবনায় নিখোঁজের পরদিন হলুদের ক্ষেতে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
পাবনায় নিখোঁজের পরদিন হলুদের ক্ষেতে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

পাবনায় নিখোঁজের পরদিন হলুদের ক্ষেতে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

ক্রাইম রিপোর্টার: আহমেদ শাকিল সুমন

পাবনার সুজানগর উপজেলার আমিনপুরে নিখোঁজের একদিন পর সুপ্রভাত মদক (৩৮) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৮টার দিকে বাড়ির পেছনের হলুদের ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সুপ্রভাত মদক উপজেলার আহম্মদপুর ইউনিয়নের আহম্মদপুর মিস্ত্রিপাড়া গ্রামের সত্যচরণ মদকের ছেলে। তিনি কাশীনাথপুর বাজারে হোটেল ব্যবসা করতেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহী বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সুপ্রভাত মদক তার ব্যবসাপ্রতিষ্ঠানে ছিলেন। বিকেলে তিনি স্ত্রীকে সঙ্গে নিয়ে চিকিৎসকের কাছে যান। চিকিৎসক দেখানোর পর স্ত্রীকে বাড়িতে পাঠিয়ে দেন এবং পরে নিজে বাড়ি ফেরার কথা জানান। তবে এরপর তিনি আর ব্যবসাপ্রতিষ্ঠান বা বাড়িতে ফেরেননি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
মাধবপুর থানায় সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন ওসি সোহেল রানা মাধবপুর থানায় সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন ওসি সোহেল রানা

পরে পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও সন্ধান না পেয়ে রাতে আমিনপুর থানা পুলিশকে বিষয়টি জানানো হয়। এরপর পুলিশও তার সন্ধানে তৎপরতা শুরু করে।

ওসি ফজলে এলাহী জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় সুপ্রভাত মদকের মোবাইল ফোনের অবস্থান শনাক্তের চেষ্টা করা হয়। রাত ১২টার দিকে তার মোবাইল ফোন চালু পাওয়া গেলেও একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি। পরে তার নম্বরে আবার ফোন এলেও তার অবস্থান নিশ্চিত হওয়া যায়নি।

মঙ্গলবার সকালে বাড়ির পাশে হলুদের ক্ষেতে স্থানীয়রা সুপ্রভাত মদকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে আমিনপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি ফজলে এলাহী বলেন, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে নিশ্চিত হওয়া গেছে। তবে হত্যার আগে নাকি পরে মরদেহে আগুন দেওয়া হয়েছে, তা ময়নাতদন্ত ও তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও জানান, কারা এবং কী কারণে সুপ্রভাত মদককে হত্যা করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত