পাবনায় দুর্গাপূজা উপলক্ষে পরিচ্ছন্নতা ও সড়ক-ড্রেন নির্মাণকাজ পরিদর্শন
- আপলোডের সময় : Saturday, October 3, 2026,

পাবনায় দুর্গাপূজা উপলক্ষে পরিচ্ছন্নতা ও সড়ক-ড্রেন নির্মাণকাজ পরিদর্শন
ক্রাইম রিপোর্টার: আহমেদ শাকিল সুমন
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জনসাধারণের চলাচল সহজ ও নিরাপদ করতে পাবনায় পরিচ্ছন্নতা কার্যক্রম এবং রাস্তা ও ড্রেন নির্মাণকাজ পরিদর্শন করা হয়েছে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) পাবনা পৌরসভার নন্দর গলির শ্রী শ্রী নৃসিংহদেব বিগ্রহ মন্দির এলাকায় চলমান পরিচ্ছন্নতা কার্যক্রম, রাস্তা ও ড্রেন নির্মাণকাজ পরিদর্শন করেন পৌর প্রশাসক মো. খায়রুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন পাবনা পৌরসভার সিআই মো. আসাদুজ্জামান, উপসহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তা এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে পৌর প্রশাসক আসন্ন দুর্গাপূজায় পূজার্শীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে পরিচ্ছন্নতা কার্যক্রম ও অবকাঠামোগত কাজগুলো যথাসময়ে সম্পন্ন করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।