পাবনায় জেলা পুলিশের মাসিক মাস্টার প্যারেড ও কল্যাণ সভা অনুষ্ঠিত

, ক্রাইম রিপোর্টার
  • আপলোডের সময় : Friday, September 11, 2026,
পাবনায় জেলা পুলিশের মাসিক মাস্টার প্যারেড ও কল্যাণ সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
পাবনায় জেলা পুলিশের মাসিক মাস্টার প্যারেড ও কল্যাণ সভা অনুষ্ঠিত

পাবনায় জেলা পুলিশের মাসিক মাস্টার প্যারেড ও কল্যাণ সভা অনুষ্ঠিত

আহমেদ শাকিল সুমন
ক্রাইম রিপোর্টার, আমার সকাল ২৪
পাবনা

পাবনা জেলা পুলিশের মাসিক মাস্টার প্যারেড ও কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ সেপ্টেম্বর সকালে পুলিশ লাইন্স মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। এতে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ।

প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার অংশগ্রহণকারী কর্মকর্তা ও পুলিশ সদস্যদের নিয়মিত প্যারেড অনুশীলনের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সমুন্নত রাখতে সবাইকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
গাজীপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা শুক্কুর আলী গ্রেপ্তার গাজীপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা শুক্কুর আলী গ্রেপ্তার

তিনি পুলিশ সদস্যদের শৃঙ্খলা, দায়িত্বশীলতা ও জনসেবার মান আরও উন্নত করার আহ্বান জানান।

মাস্টার প্যারেড শেষে শহীদ বীর মুক্তিযোদ্ধা এএসআই আব্দুল জলিল মিলনায়তনে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার আবু আশ্রাফের সভাপতিত্বে সভায় জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা তাদের সুবিধা-অসুবিধা ও কল্যাণসংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

সভায় উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে শুনে পুলিশ সুপার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন। একই সঙ্গে পুলিশ সদস্যদের কল্যাণ ও কর্মপরিবেশ উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন তিনি।

এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত