পাবনায় ছাত্রীদের যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসায় বিক্ষোভ
- আপলোডের সময় : Monday, October 5, 2026,

পাবনায় ছাত্রীদের যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসায় বিক্ষোভ
ক্রাইম রিপোর্টার: আহমেদ শাকিল সুমন
পাবনার আতাইকুলায় একটি দাখিল মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের সঙ্গে অসদাচরণ ও যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। এ অভিযোগকে কেন্দ্র করে শিক্ষার্থী ও অভিভাবকেরা মাদ্রাসা প্রাঙ্গণে বিক্ষোভ করেছেন। এ সময় মাদ্রাসার সুপারের একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।
রোববার (৪ অক্টোবর) দুপুরে আতাইকুলা কাছারপুর দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও মাদ্রাসা-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই মাদ্রাসার শিক্ষক নাজমুল হক রিচার্ডের বিরুদ্ধে কয়েকজন ছাত্রীর সঙ্গে অসদাচরণ ও যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের অভিযোগ, এ বিষয়ে তারা একাধিকবার মাদ্রাসার সুপার হুজজাতুল্লাহর কাছে বিষয়টি জানালেও অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় রোববার দুপুরে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকেরা মাদ্রাসা প্রাঙ্গণে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।
একপর্যায়ে মাদ্রাসার সুপারের একটি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।
অভিযোগগুলোর বিষয়ে মাদ্রাসা কর্তৃপক্ষের বক্তব্য এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা ও ঘটনার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।