পাবনায় চিকিৎসা-বর্জ্য দূষণ নিয়ন্ত্রণে অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

, ক্রাইম রিপোর্টার
  • আপলোডের সময় : Tuesday, September 8, 2026,
পাবনায় চিকিৎসা-বর্জ্য দূষণ নিয়ন্ত্রণে অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
পাবনায় চিকিৎসা-বর্জ্য দূষণ নিয়ন্ত্রণে অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

পাবনায় চিকিৎসা-বর্জ্য দূষণ নিয়ন্ত্রণে অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ক্রাইম রিপোর্টার | আহমেদ শাকিল সুমন

পাবনায় চিকিৎসা-বর্জ্যের যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিত করতে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। অভিযানে চিকিৎসা-বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম পাওয়ায় দুটি চিকিৎসাসেবা প্রতিষ্ঠানকে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) পাবনা সদর উপজেলার থানা মোড় ও গোডাউন মোড় এলাকায় জেলা প্রশাসন, পাবনা ও পরিবেশ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
গ্যাস বিস্ফোরণে দগ্ধ চারজনেরই মৃত্যু গ্যাস বিস্ফোরণে দগ্ধ চারজনেরই মৃত্যু

অভিযানে চিকিৎসা-বর্জ্যের যথাযথ ব্যবস্থাপনা না থাকায় দুটি চিকিৎসাসেবা প্রতিষ্ঠানকে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন পাবনা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত তাসনিম বর্ষা ও সালমা আক্তার। পরিবেশ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের পরিদর্শক মো. আব্দুল মমিন প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

অভিযান পরিচালনায় পাবনা জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, চিকিৎসা-বর্জ্য থেকে সৃষ্ট দূষণ নিয়ন্ত্রণ এবং পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত