পাবনায় চাঁদা না দেওয়ায় চালককে মারধর ও কুপিয়ে জখমের অভিযোগ

, ক্রাইম রিপোর্টার
  • আপলোডের সময় : Saturday, October 3, 2026,
পাবনায় চাঁদা না দেওয়ায় চালককে মারধর ও কুপিয়ে জখমের অভিযোগ
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
পাবনায় চাঁদা না দেওয়ায় চালককে মারধর ও কুপিয়ে জখমের অভিযোগ

পাবনায় চাঁদা না দেওয়ায় চালককে মারধর ও কুপিয়ে জখমের অভিযোগ

ক্রাইম রিপোর্টার: আহমেদ শাকিল সুমন

পাবনা পৌর এলাকার চক পৈলানপুর মাঠপাড়ায় ২ লাখ টাকা চাঁদা না দেওয়ায় মো. সৈকত (২৮) নামে এক প্রাইভেটকার চালককে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ সময় তার কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়ে যাওয়ার পাশাপাশি আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে প্রাণনাশের হুমকি দেওয়ারও অভিযোগ করা হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় চক পৈলানপুর মাঠপাড়া এলাকার একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। আহত সৈকতকে উদ্ধার করে পাবনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

এ ঘটনায় আহত সৈকতের বাবা মো. আমিন উদ্দিন ড্রাইভার বাদী হয়ে পাবনা সদর থানায় তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২ থেকে ৩ জনকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে অভিযুক্তরা হলেন—ঘোষপুর এলাকার হাবিলের ছেলে মো. বিজয় (২৮), চক পৈলানপুর মাঠপাড়ার বাবুর ছেলে মো. পারভেজ (২৪) এবং একই এলাকার মো. আফছারের ছেলে মো. নাহিদ (২৫)।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
কেশবপুরে ডাকাতির প্রস্তুতির অভিযোগে আটক, ব্যাগে মিলল কাটার সরঞ্জাম কেশবপুরে ডাকাতির প্রস্তুতির অভিযোগে আটক, ব্যাগে মিলল কাটার সরঞ্জাম

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী পরিবারের পরিবহন ব্যবসা রয়েছে। অভিযুক্তরা কিছুদিন ধরে সৈকতের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন এবং চাঁদা না দিলে ব্যবসা বন্ধ করে দেওয়া ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগ করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় সৈকত স্থানীয় একটি চায়ের দোকানে অবস্থান করার সময় অভিযুক্তরা ধারালো চাকু, লোহার হাতুড়ি ও পিস্তল নিয়ে সেখানে প্রবেশ করে পুনরায় চাঁদা দাবি করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে পারভেজ ও নাহিদ হাতুড়ি দিয়ে সৈকতের পাঁজরে আঘাত করেন এবং বিজয় ধারালো চাকু দিয়ে তার দুই পায়ে আঘাত করেন বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, হামলার একপর্যায়ে বিজয় সৈকতের পকেট থেকে ৫০ হাজার টাকা নিয়ে যান। এ সময় স্থানীয় রুবেল, হাফিজুল ও শাকিবসহ আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে প্রাণনাশ ও লাশ গুমের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যান বলে অভিযোগ করা হয়েছে।

পরে স্থানীয়রা আহত সৈকতকে উদ্ধার করে পাবনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

পাবনা সদর থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত