
পাবনার ভাঙ্গুড়ায় জিয়া সাইবার ফোর্সের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল
ওয়ালিদ হাসান নীরব
পাবনা প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় জিয়া সাইবার ফোর্সের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) ভাঙ্গুড়া থানার শরৎনগর সিনিয়র ফাজিল মাদরাসা রোডে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিয়া সাইবার ফোর্স ভাঙ্গুড়া পৌর শাখার সভাপতি মো. মিলন হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও পাবনা জেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি মো. আবিদ হাসান আকাশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য ও পাবনা জেলা জিয়া সাইবার ফোর্সের সাধারণ সম্পাদক মো. শেখ ফয়সাল আহমেদ, পাবনা জেলা জিয়া সাইবার ফোর্সের সিনিয়র সহ-সভাপতি ও সাংবাদিক শওকত হামিদ খান বাবু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন এবং সাংগঠনিক সম্পাদক মো. সবুজ হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল রেজা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভাঙ্গুড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল আলিম।
সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পরে দেশ, জাতি ও সংগঠনের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সংক্ষিপ্ত বক্তব্যে আবু হেনা মোস্তফা কামাল রেজা বলেন, তিনি এই স্বেচ্ছাসেবী সংগঠনকে পূর্ণাঙ্গ রূপ দিতে সর্বোচ্চ সহযোগিতা করবেন।
অ্যাডভোকেট মজিবর রহমান বলেন, “কথা নয়, আমাদের কাজের প্রয়োজন। যারা এই কমিটিতে আছেন তাদের প্রতি আমার আন্তরিক সমর্থন রয়েছে এবং আমি তাদের জন্য দোয়া করি, তাদের এই কর্মকাণ্ড আমাদের জন্য মঙ্গল বয়ে আনুক।”