পাবনার ফরিদপুরে ২০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি আটক
- আপলোডের সময় : Saturday, October 3, 2026,

পাবনার ফরিদপুরে ২০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি আটক
ক্রাইম রিপোর্টার: আহমেদ শাকিল সুমন
পাবনার ফরিদপুরে মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. নজরুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বুধবার (১ অক্টোবর) রাত ৮টার দিকে ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে উপজেলার বনওয়ারীনগর ইউনিয়নের খলিশাদহ ওয়াবধা বাঁধ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, ফরিদপুর থানার এসআই মো. ওয়াজেদ আলী ও এএসআই মো. ওয়ারেছ আলী সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে খলিশাদহ ওয়াবধা বাঁধের পূর্ব পাশের পাকা রাস্তার ওপর থেকে নজরুল ইসলামকে আটক করেন। এ সময় তার কাছ থেকে হালকা গোলাপি রঙের ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক নজরুল ইসলাম সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার বাঘাবাড়ী গ্রামের মৃত ওমেদ আলী মোল্লার ছেলে।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দতালিকা প্রস্তুত করে উদ্ধার করা ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় ফরিদপুর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করা হয়েছে। মামলাটির নম্বর ০১।
প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পুলিশ স্কটের মাধ্যমে আটক ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল হাসান মাসুদ জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।