পানিসারা ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • আপলোডের সময় : Wednesday, March 11, 2026,
পানিসারা ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
পানিসারা ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

পানিসারা ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ইনকিয়াদ আহম্মেদ রাফিন, ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :

যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বিকাল ৫টায় বর্ণি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

পানিসারা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা শাহাবুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা আরশাদুল আলম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, রোজা ফরজ করার পেছনে আল্লাহর যে উদ্দেশ্য রয়েছে, তা কুরআনুল কারীমে বর্ণিত হয়েছে। তিনি বলেন, আল্লাহ মানুষকে ইবাদতের মাধ্যমে পাপাচার থেকে দূরে থাকার শিক্ষা দিয়েছেন। নামাজ মানুষকে অশ্লীলতা, পাপ ও অন্যায় কাজ থেকে বিরত থাকতে সহায়তা করে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
ফ্যামিলি কার্ডের প্রলোভনে বিয়ে, ভবিষ্যতে যেন এমন না হয়: এমপি সরোয়ার আলমগীর ফ্যামিলি কার্ডের প্রলোভনে বিয়ে, ভবিষ্যতে যেন এমন না হয়: এমপি সরোয়ার আলমগীর

ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিম ও উপজেলা সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম খাঁন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশিদ, সহকারী সেক্রেটারি মাস্টার আব্দুর রকিম, উপজেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মো. আবিদুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

এছাড়াও পানিসারা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাস্টার লাল্টু, এস.কে ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক হাবিবুর রহমান, ইউনিয়ন জামায়াত কর্মী আব্দুল্লাহ আল মামুনসহ ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ, সমৃদ্ধি এবং উন্নয়নের অগ্রযাত্রা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত