1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
পাকুন্দিয়ায় অনিয়ম–দুর্নীতির শীর্ষে বুরুদিয়া ইউনিয়ন পরিষদ: প্যানেল চেয়ারম্যান শাজাহানের ‘রামরাজত্ব’! - আমার সকাল ২৪ |
১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| বুধবার| বিকাল ৪:১০|
ব্রেকিং নিউজ:
সুনামগঞ্জের ১২ উপজেলায় সিনিয়র সিভিল জজ আদালত স্থাপনের উদ্যোগ আশুগঞ্জে ২০ কেজি গাঁজা ও ২০০ বোতল স্কফ সিরাপ উদ্ধার, পিকআপসহ গ্রেফতার ২ নওগাঁর মান্দায় বাসচাপায় কারারক্ষী নিহত রামপালে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত বোয়ালমারীতে ইয়াবা, ককটেল ও বোমা তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেফতার নওগাঁর আত্রাইয়ে মহান বিজয় দিবস উদযাপন: বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সংবর্ধনা নোয়াখালী জেলা বিএনপি মহান বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা” নিজ অর্থায়নে পার্বতীপুরে মহান বিজয় দিবসের আয়োজন ফুলবাড়ীতে শ্রদ্ধা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস পালিত ছাতকে আবাহনী স্পোর্টিং ক্লাবের ২০তম মহান বিজয় দিবস উদযাপন বেলকুচিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত আখাউড়ায় স্ত্রী হত্যা: স্বামী পলাতক বান্দরবানে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত গজারিয়ায় পুলিশের বিশেষ অভিযানে তিন আওয়ামী লীগ নেতা আটক ওসমান হাদির অবস্থা স্থিতিশীল, আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে পাঁচবিবিতে মহান বিজয় দিবস-২৫ উদযাপন স্বাধীনতা বিরোধীদের চেষ্টা নস্যাৎ করবে দেশবাসী: মির্জা ফখরুল জামায়াতের যুব শাখার বিজয় ম্যারাথন অক্ষরের অসুস্থতায় দুই বছর পর ভারতীয় দলে শাহবাজ এক যুগ ধরে ঝুঁকিপূর্ণ নারানদিয়া সেতু, চরম আতঙ্কে হাজারো মানুষ প্রথমবারের মতো সিআইপি নির্বাচিত হলেন মাইনুল ইসলাম বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে চলাচলের পরামর্শ: ডিএমপি ট্রাফিক নির্দেশনা ফরিদপুর-৪ হবে শান্তিপূর্ণ ও নিরাপদ জনপদ: শহিদুল ইসলাম বাবুল শীতে ত্বকের যত্ন: প্রাকৃতিক উপায়ে রুক্ষতা দূর করার সহজ উপায় স্বাধীনতার পূর্বের শত্রুরাই পরিকল্পিতভাবে দেশের বুদ্ধিজীবীদের হত্যা করেছিল — বিএফইউজে সভাপতি নাজিরপুরে বাসের ধাক্কায় যুবকের মৃত্যু কন্যাসন্তান জন্ম দেওয়ার ‘অপরাধে’ স্বামীর নির্মম নির্যাতনের শিকার নারী সৌদিতে আইনভঙ্গের অভিযোগে ১৯ হাজারেরও বেশি প্রবাসী গ্রেপ্তার পার্বতীপুরে মসজিদ উন্নয়নে সিমেন্ট প্রদান হোয়াইক্যংয়ের নয়াপাড়া বটতলিতে জোরপূর্বক জমি দখলের অভিযোগ: ধারালো অস্ত্র আঘাতে যুবক গুরুতর আহত মুন্সীগঞ্জে ই’য়া’বা’সহ মাদক কারবারি গ্রেফতার মুন্সীগঞ্জে জামায়াতের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত আমতলীতে উপজেলা প্রশাসনের নামে বিজয় দিবসের চাঁদা আদায়ের অভিযোগ সিংড়ায় বিএনপির বিক্ষোভ: ওসমান হাদীকে হত্যা চেষ্টা প্রতিবাদ শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বেতাগীতে আলোচনা ও দোয়া মাহফিল ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত বেলকুচিতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বাইক দুর্ঘটনায় আহত লোহাগাড়ার যুবকের মৃত্যু বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চ ও বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষ টানা ৩০ দিন রাতের দুধ-গুড় পান করার সম্ভাব্য উপকারিতা

পাকুন্দিয়ায় অনিয়ম–দুর্নীতির শীর্ষে বুরুদিয়া ইউনিয়ন পরিষদ: প্যানেল চেয়ারম্যান শাজাহানের ‘রামরাজত্ব’!

ফরহাদ হোসেন রাজ
  • আপলোডের সময় : শনিবার, নভেম্বর ১৫, ২০২৫,

পাকুন্দিয়ায় অনিয়ম–দুর্নীতির শীর্ষে বুরুদিয়া ইউনিয়ন পরিষদ: প্যানেল চেয়ারম্যান শাজাহানের ‘রামরাজত্ব’!

ফরহাদ হোসেন রাজ
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ৫নং বুরুদিয়া ইউনিয়ন পরিষদে যেন চলছে স্বজনপ্রীতি, অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও সরকারি অর্থ আত্মসাতের মহোৎসব। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন প্যানেল চেয়ারম্যান শাহজাহান, যিনি পরিষদের কার্যক্রমে ‘রামরাজত্ব’ কায়েম করেছেন বলে স্থানীয়দের দাবি।

১২ সদস্যের পরিষদের সিদ্ধান্ত উপেক্ষা করে টিআর, কাবিখা ও ১% অর্থের কোনো হিসাব-নিকাশ দেখাতে ব্যর্থ প্রশাসন। জন্ম নিবন্ধন ও মৃত্যু সনদ প্রদানে অতিরিক্ত অর্থ আদায় করাও এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

সম্প্রতি পরিষদের তহবিলে মজুত থাকা বড় অঙ্কের ওয়ান পার্সেন্ট খাতের টাকা কোথায় ব্যয় হয়েছে—এ বিষয়ে পরিষদের অধিকাংশ সদস্যই অজ্ঞাত। ২০২৫ সালের ৬ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের পর থেকেই প্যানেল চেয়ারম্যান শাজাহান প্রভাব বিস্তার করে আসছেন বলে অভিযোগ। ৪নং ওয়ার্ড সদস্য আল-আমিন ও সংরক্ষিত সদস্য লিমা খাতুন ছাড়া অন্য কাউকে পরিষদের কার্যক্রমে যুক্ত হতে দেওয়া হচ্ছে না—এমন অভিযোগও উঠে এসেছে সদস্যদের কাছ থেকে।

এর পাশাপাশি সমম্পত্তি আলমদী এলাকায় একটি পুরাতন ভাঙা ব্রিজ সংস্কারকে কেন্দ্র করে ব্যাপক অনিয়মের অভিযোগ তোলেন এলাকাবাসী। নিম্নমানের কংক্রিট ও ঢালাই–সামগ্রী ব্যবহার, প্রকৌশলগত ত্রুটি এবং ব্যক্তিগতভাবে কাজটি নেওয়ার কারণ হিসেবে বড় অঙ্কের অর্থ আত্মসাতের অভিযোগ করেন স্থানীয়রা। অনেকে মনে করছেন, ওয়ান পার্সেন্ট অর্থের হিসাব ‘জায়েজ’ করতেই তড়িঘড়ি করে এই নিম্নমানের কাজটি করানো হচ্ছে।

মুঠোফোনে যোগাযোগ করা হলে প্যানেল চেয়ারম্যান শাজাহান জানান, ওয়ান পার্সেন্ট টাকার কাজ হিসেবে স্কুলের গেট নির্মাণ করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত ব্রীজটি সংস্কারে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশ রয়েছে।

তবে স্থানীয়দের অভিযোগ—তিনি নিজেকে ‘প্রেসিডেন্ট’ দাবি করে পরিষদে একচ্ছত্র ক্ষমতা প্রয়োগ করছেন। সাধারণ মানুষ দাবি করেছেন, বুরুদিয়া ইউনিয়ন পরিষদে অব্যাহত অনিয়ম–দুর্নীতি রোধে দ্রুত প্রশাসনিক তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ জরুরি।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2025 Amar Sokal 24