
পথ হারালে আবারও শুরু হবে জুলাই স্মৃতি জাদুঘর থেকেই: ড. ইউনূস
অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই স্মৃতি জাদুঘর শুধু একটি স্থাপনা নয়, এটি বাংলাদেশের ইতিহাসের নতুন অধ্যায়ের সূচনা। এখান থেকেই নতুন বাংলাদেশের পথচলা শুরু হবে। ভবিষ্যতে পথ হারিয়ে ফেললেও আবার এই জায়গা থেকেই যাত্রা শুরু করতে হবে।
বুধবার (৫ আগস্ট) সকালে রাজধানীতে জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. ইউনূস বলেন, “জুলাই স্মৃতি জাদুঘর আমাদের ইতিহাসের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। ভবিষ্যতে কখনো আমরা পথ হারিয়ে ফেললে, নতুন বাংলাদেশের যাত্রা আবারও এখান থেকেই শুরু হবে।”
তিনি আরও বলেন, “দেশের তরুণরা যেন এই স্মৃতির লেখক হয়। আমরা নতুন বাংলাদেশ গড়ার পথে এগিয়ে গেলাম।”
অনুষ্ঠানের শেষ দিকে উপস্থিত সবাইকে জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনের আহ্বান জানান অধ্যাপক মুহাম্মদ ইউনূস।