1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
পঞ্চগড়ে বিনোদন পার্ক কর্মীদের দক্ষতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী প্রশিক্ষণ - আমার সকাল ২৪ |
১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| রাত ১১:৪৬|
ব্রেকিং নিউজ:
কয়ছর আহমেদকে আনোয়ার হোসেনের অভিনন্দন নবনির্বাচিত এমপি নাসির উদ্দিনের বাসায় শিশির মনিরের সৌজন্য সাক্ষাৎ ভোটে গরমিলের অভিযোগে সংবাদ সম্মেলন: কুড়িগ্রাম-২ আসনে পুনঃগণনা চান কায়কোবাদ ধানমন্ডি ৩২-এ ঢাবি শিক্ষক আ ক ম জামালসহ ৫ জন আটক আলীকদমে পক্ষাঘাতগ্রস্ত বৃদ্ধাকে হত্যা, আটক ৪ তেজগাঁও কলেজে ‘রাজাকার পতন উৎসব’ নিয়ে বিতর্ক শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি: নির্বাচন পর ৩০ জেলায় ২০০+ সহিংসতা  বন ও জলবায়ু মন্ত্রণালয়ে ড. শেখ ফরিদুলকে দেখতে চায় উপকূলবাসী নির্বাচন ঘিরে ৯৯৯ নম্বরে ৮ হাজার ৩৮০ ফোনকল বাগেরহাটে জামানত হারালেন ১৪ প্রার্থী মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যা, থানায় বাবার আত্মসমর্পণ যশোরে বিএনপির ভরাডুবি, পাঁচ আসনে জামায়াতের জয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির জয়ের জন্য প্রার্থনা সভা অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল ভারতীয় মাদক জব্দ ভারতের প্রধানমন্ত্রী মোদি বাংলাদেশ শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না যশোর-২ আসনের এমপি ডাঃ মোসলেহ উদ্দীন ফরিদের পিতার কবর জিয়ারত চট্টগ্রাম-১০ আসনের নবনির্বাচিত এমপি সাঈদ আল নোমানের সংবর্ধনা বগুড়ায় বোনকে উত্ত্যক্তের প্রতিবাদে যুবককে ছুরিকাঘাতে হত্যা ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ৩০ জন আহত তারেক রহমানের শপথে মোদীকে আমন্ত্রণের পরিকল্পনা বিএনপির টেকনাফে অপহৃত কিশোর উদ্ধার, মানবপাচার চক্রের ৪ সদস্য গ্রেপ্তার ইসলামী মূল্যবোধের বিশ্বাস নিয়েই এলাকার উন্নয়নে কাজ করতে চাই: এমপি রেজু শেখ ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ৩০; বাড়ি-ঘরে হামলা ও অগ্নিসংযোগ আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার ও এনসিপি নেতা মোহাম্মদ আসাদুল্লাহ গ্রেপ্তার রাজশাহীতে নামাজে যাওয়ার পথে গুলিতে নিহত ১ মোটরসাইকেল কিনে না দেওয়ায় অভিমানে কিশোরের মৃত্যু, কালীগঞ্জে শোক যশোর-এর ৬ আসনের পূর্ণাঙ্গ ফলাফল নীলফামারীর চার আসনেই জামায়াত প্রার্থীদের জয় ভাবির সঙ্গে ঝগড়ার জেরে বড় ভাইয়ের মারধরে ছোট ভাইয়ের মৃত্যু, গ্রেপ্তার ১ দিনাজপুর-৫ আসনে বিজয়ী রেজওয়ানুল হককে পার্বতীপুর প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা জনগণ সত্য ও ন্যায়ের পক্ষে রায় দিয়েছে—বাবার স্মৃতিতে শ্রদ্ধা সাঈদ আল নোমানের রাজশাহী-৩ আসনে সৌহার্দ্যের দৃষ্টান্ত: বিজয়ী বিএনপি প্রার্থীকে শুভেচ্ছা, মিষ্টিমুখ করালেন প্রতিদ্বন্দ্বী সংসদে প্রতিনিধিত্ব পেল ৯ দল, ৪২ দল আসনশূন্য নির্বাচন-পরবর্তী সহিংসতায় প্রাণ গেল একজন নাটোরে বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন মন্ত্রিসভায় থাকতে পারেন মির্জা আব্বাস মন্ত্রিসভায় থাকতে পারেন এহসানুল হক মিলন জাতিসংঘের অভিনন্দন, বাংলাদেশকে সহায়তার প্রতিশ্রুতি বিশ্লেষকদের মতে, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের সামনে প্রধান ১০টি চ্যালেঞ্জ হলো—

পঞ্চগড়ে বিনোদন পার্ক কর্মীদের দক্ষতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী প্রশিক্ষণ

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : রবিবার, জানুয়ারি ১৮, ২০২৬,
পঞ্চগড়ে বিনোদন পার্ক কর্মীদের দক্ষতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী প্রশিক্ষণ
পঞ্চগড়ে বিনোদন পার্ক কর্মীদের দক্ষতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী প্রশিক্ষণ

পঞ্চগড়ে বিনোদন পার্ক কর্মীদের দক্ষতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী প্রশিক্ষণ

পঞ্চগড় প্রতিনিধি:

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে পঞ্চগড়ের ডিসি ইকো পার্কে বিনোদন পার্ক কর্মীদের দক্ষতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

প্রশিক্ষণ কর্মসূচির প্রধান উদ্দেশ্য ছিল পর্যটন খাতে মানসম্মত সেবা নিশ্চিত করা এবং পর্যটন স্থানে দর্শনার্থীবান্ধব পরিবেশ গড়ে তোলা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক ও সরকারের যুগ্মসচিব মিজ সালেহা বিনতে সিরাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাস এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুবীর শাহা। এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপপরিচালক মোঃ কাবিল এবং কনকর্ড গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক উজ্জ্বল বসাক উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে বিনোদন পার্ক ব্যবস্থাপনা, পর্যটক ও দর্শনার্থীদের সঙ্গে পেশাদার ও সৌহার্দ্যপূর্ণ আচরণ, নিরাপত্তা ব্যবস্থা জোরদার, পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ, জরুরি পরিস্থিতি মোকাবিলার কৌশল, গ্রাহক সন্তুষ্টি বৃদ্ধি ও সেবার মান উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। এছাড়া তাত্ত্বিক আলোচনা ছাড়াও বাস্তব উদাহরণ ও ব্যবহারিক অনুশীলনের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হয়।

অংশগ্রহণকারী কর্মীরা এ উদ্যোগকে সময়োপযোগী ও কার্যকর বলে উল্লেখ করে বলেন, প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব ক্ষেত্রে প্রয়োগের মাধ্যমে ডিসি ইকো পার্কসহ দেশের বিনোদন পার্কগুলোর সার্বিক সেবার মান আরও উন্নত হবে।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ড জানায়, দেশের পর্যটন শিল্পের টেকসই উন্নয়ন ও সেবা মান বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধিমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper