
পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কাজিপাড়া আমতলা এলাকায় ফার্মের মুরগি, লিটার ও অন্যান্য পণ্যবাহী ট্রাক ও পিকআপ থেকে অতিরিক্ত চাঁদা আদায়ের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিটি পণ্যবাহী ট্রাক ও পিকআপ থেকে ১৫০ টাকা করে নেওয়া হয়। তবে কিছু মহল পরিকল্পিতভাবে বিষয়টি ভিন্নভাবে উপস্থাপন করে ৭০০ টাকা নেওয়ার মতো অভিযোগ তুলেছে। ফলে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।
স্থানীয় কয়েকজন সম্মানিত ব্যক্তি বলেছেন, মিথ্যা অভিযোগের মাধ্যমে কিছু মানুষকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন, যাতে প্রকৃত ঘটনা যাচাই করে বিভ্রান্তি দূর করা যায়।
এলাকাবাসীর দাবি, দ্রুত হস্তক্ষেপ করে বিষয়টি সঠিকভাবে তদন্ত করা প্রয়োজন।